Authors
Explore our collection of books across different authors

মোরসালিন সৌরদীপ
2
Books
10
Followers
মোরসালিন সৌরদীপ (জন্ম: জুলাই ৪, ১৯৯৫) একজন বাংলাদেশী দার্শনিক, গবেষক, ব্যবসায়ী ও খণ্ডকালীন লেখক। তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে এস.এস.সি এবং ঢাকা কলেজ থেকে ২০১২ সালে এইচ.এস.সি. পাশ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক পাশ করেন। মূলত, ব্যবসায়িক কাজের সাথে জড়িত থাকলেও বই পড়তে ভালোবাসেন। দর্শন, সাইকোলজি ও থ্রিলারের প্রতি কাজ করে বিশেষ ভালোবাসা। দর্শনের প্রতি ভালোবাসা থেকেই এই বিষয়ের উপর পড়াশোনা করেছেন এবং স্নাতক পাশের পরপরই ব্যবসায়ের পাশাপাশি ফিলোসফিক্যাল কাউন্সেলর হিসেবে কাজ শুরু করেছেন। সেইসাথে পেয়েছেন বাংলাদেশের প্রথম ফিলোসফিক্যাল কাউন্সেলর হিসেবে স্বীকৃতি। মেম্বার হিসেবে যুক্ত আছেন আমেরিকান ফিলোসফিক্যাল এসোসিয়েশনের সাথে। বইয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই টুকটাক লেখালেখি করার চেষ্টা করেন।