

সাল ৪,০২২ ইং; জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে মানুষের জয়জয়কার। পৃথিবী ছাড়িয়ে মানুষের বসত পুরোদমে গড়ে উঠেছে মঙ্গলে। ধীরে ধীরে মানুষ জয় করে নিচ্ছে পৃথিবীসদৃশ গ্রহ কেপলার-১৮৬ফ কে। সেই জয়যাত্রায় নতুন পালক হিসেবে যুক্ত হয়েছে মিরর্ - দ্যা মোস্ট এডভান্সড এআই, যার সাহায্যে মানুষ অসম্ভবকে জয় করতে পারে, স্বর্গকে নিয়ে আসতে পারে হাতের মুঠোয়। কিন্তু, সমস্যা দেখা দিলো যখন 'মিরর্' ব্যবহারের পর মানুষগুলো শক্তি হারানো শুরু করলো। শরীর শুকিয়ে যাচ্ছে, চোখ কোটরে ঢুকে পড়ছে, চোখের নিচে দেখা যাচ্ছে কালো দাগ। প্রিয়জনের দুরবস্থা দেখে ড. রিয়া স্থির থাকতে পারলো না, কারণ খুজতে নেমে পড়লো...
বইটা আমার কাছে ভালোই লেগেছে
Read all reviews on the Boitoi app