

কাজলের জীবনটা যেন এক ভুল দিয়ে গড়া পাত্র। জীবনের শুরুতেই ভুল মানুষকে ভালোবাসার খেসারত তাকে গুনতে হয় কড়ায় গণ্ডায়। একমাত্র সন্তান কাব্যর হাত ধরে জীবনে আবার ঘুরে দাঁড়াতে চায় কাজল। উপন্যাসটির পরতে পরতে কাজলের সেই ফিরে আসার গল্প। শেষ পর্যন্ত সে কি পেরেছিল নিজের চোখে আবার বিজয়ী হতে?
"জীবনের প্রতিটি মোরে কিছু না কিছু শিখতে পাওয়া যায়, অল্প বয়সের রঙিন দুনিয়ায় কেন জানি নিজেকে ই সঠিক মনে হয়, বাকি সব ভিলেন, তারা আমারদের ভালোর জন্যই ভিলেন হয়ে যায় সেই ভালোবাসা দেখতে পাই না, এক বসায় শেষ করলাম, কয়েকবার পড়া হয়েছে, প্রতিবার মনে হয় প্রথম বার পরছি, অসাধারণ লেখনী ও সুন্দর শব্দ চয়ন, আপুর লেখার ফ্যান এ কারনেই, একটা সুন্দর বিকাল বা মন খারাপের সময়ে নিজেকে সময় দিতে বই টা পরতে পারেন, আশা করছি আশা হত হবেন না, গল্পের প্রতিটি চরিত্র খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন লেখিকা, মনে হবে পাশে বসে গল্প করছি,"
জীবনের প্রতিটি মোরে কিছু না কিছু শিখতে পাওয়া যায়, অল্প বয়সের রঙিন দুনিয়ায় কেন জানি নিজেকে ই সঠিক মনে হয়, বাকি সব ভিলেন, তারা আমারদের ভালোর জন্যই ভিলেন হয়ে যায় সেই ভালোবাসা দেখতে পাই না, এক বসায় শেষ করলাম, কয়েকবার পড়া হয়েছে, প্রতিবার মনে হয় প্রথম বার পরছি, অসাধারণ লেখনী ও সুন্দর শব্দ চয়ন, আপুর লেখার ফ্যান এ কারনেই, একটা সুন্দর বিকাল বা মন খারাপের সময়ে নিজেকে সময় দিতে বই টা পরতে পারেন, আশা করছি আশা হত হবেন না, গল্পের প্রতিটি চরিত্র খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন লেখিকা, মনে হবে পাশে বসে গল্প করছি,
Read all reviews on the Boitoi app
আপনার লেখা যতই পড়ছি ততই ভালো লাগা বাড়ছে। আপনি লেখা দিয়ে অনেক দূর যান...
জীবনের অদ্ভুদ সময় গুলি কত সুন্দর ভাষায় লিখেছেন লেখিকা. আমি ফাহমিদা বারী আপু এবং রুকসাত জাহান আপুর ফ্যান. তাদের কোন বই আমাকে বোরিং করে না
শুরুতে মনেহয় একটা ভালোবাসসার মন্দবাসা হয়েউঠার গল্প।কিন্তু গল্পটা অন্যরকম। পড়তে পড়তে এর গভীরতা টের পাওয়া যায়।
লেখিকার ৩টা বই পড়েছি এবং ৩টা বই পড়েই আমি মুগ্ধ হয়েছি। এত সাবলীলভাবে লেখিকা গল্প লিখেন মনে হয় যেন চোখের সামনে সব ভাসছে। এই বইটা সত্য ঘটনা অবলম্বনে। এই বছরের শুরুর দিকে কিংবা গত বছরের শেষের দিকে রাজধানীর এক স্বনামধন্য জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘৃণ্য কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেছিল। এখনো সেসব ভুক্তভোগীর কথা মনে পরলে আমার শরীরে কাটা দিয়ে উঠে, নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগি। আমি যদি ভুল না হই তাহলে লেখিকা হয়ত সেই ঘটনা অবলম্বনেই লিখেছেন। কিন্তু এখানে ঘুরে দাঁড়ানোর গল্প আছে, কাজল নামক সেই মেয়েটার ঘুরে দাঁড়ানোর গল্প, নোংরা খেলায় ভুক্তভোগী হওয়া সেসকল মেয়েগুলোর ভেঙে পড়ার পরেও আবার প্রতিবাদী হওয়ার গল্প। ভাবতে কষ্ট লাগে, এরকম প্রতিষ্ঠান নিশ্চয়ই আরো আছে দেশের আনাচেকানাচে। সেখানে কি এরকম একজন কাজল আছে? হয়ত নেই কিন্তু তবু আমরা ভাবতে চাই কেও হয়ত কাজলের গল্পটা পড়বে, কাজলের মত অন্ধকার ভয় পাওয়া কেওই হয়ত সমাজের অন্ধকার ঘুচাবে। লেখিকার উপস্থাপন নিয়ে তো প্রথমেই বললাম, বইয়ে ডুব দিলে উঠা অসম্ভব। তবে কাজল-কাব্যকে নিয়ে আরেকটু পড়তে চেয়েছি। বাঙালি তো, পেলে আরো চাই🥹 রেটিং ৫/৫
খুবই ভালো লাগলো।