

আজ একটা কলাপাতা রঙের শাড়ি পরে বেরিয়েছে সে মতিনের সাথে। প্রথম দেখাতেই মতিন বলল --- একটা বারো হাত শাড়ি কোনো নারী যে এতটা নিখুঁত ভাবে পরতে পারে তা আপনাকে না দেখলে জানতাম না। শাড়িতে আপনাকে অন্যরকম সুন্দর লাগছে। বলতে দ্বিধা নেই যে আমি আপনার শাড়ি পরার ধরনের প্রেমে পড়ে গেলাম আপনাকে দেখা মাত্র । ---হিহিহিহি, আপনি দারুন মজার মানুষ তো! এমন করে কথা বলেন যে শ্রোতা বাধ্য হয় মনযোগ দিতে। ---- আচ্ছা মিস হাসি এবার বলেন আগে কোনদিকে যাবেন? নদীর পাড়ে নিতে পারবো কিন্তু নৌকায় চড়াতে পারব না। বেকার মানুষ কী না, সবসময় পকেট খালি থাকে। সাধ থাকলেও আপাতত সাধ্য নাই। --- মিস হাসি নামটা মন্দ না তবে আমার নাম কিন্তু তা নয়। আর আপনি বেকার তাতে কী? আমি তো আর বেকার না। যেহেতু ঘুরব আমি তখন খরচটা না হয় আমিই করব। ওসব খরচ নিয়ে ভাববার দরকার নেই। --- যাক বাঁচা গেল। খরচের ভয়ে এই বেকারের কলিজার পানি শুকিয়ে গিয়েছিল। বাই দা ওয়ে, মিস হাসি... --- আমার নাম প্রীতিলতা হীরা। --- হীরা, ওয়াও। রত্ন, দামী রত্ন। --- হীরা আমার টাইটেল জনাব। আমি কিন্তু মুসলিম না। খ্রিস্টান... --- ওওও আচ্ছা, স্যরি আমি বুঝতে পারিনি। তাতে কী? ধর্ম কোনো ফ্যাক্ট না আমার কাছে। ধর্ম, জাত এগুলো অহেতুক বিভেদ তৈরি করে মানুষ তার নিজের প্রয়োজনে। আজ পর্যন্ত কোন প্রেমকে থেমে যেতে দেখেছেন ধর্মের কারনে? --- ওও ঈশ্বর ! আপনি একজন মারাত্মক মানুষ। --- এই মারাত্মক মানুষটার সাথে পথ চলতে ভয় নেই তো? আমার কিন্তু খুব ভালো লাগছে আপনার পাশে হাঁটতে। সিনেমাতে দেখায় না নায়ক নায়িকা পাশাপাশি হাটে আর নায়িকার চুল উড়ে এসে নায়কের ধ্যান উড়িয়ে নেয়.... --- তাই না কী? এমন দৃশ্য থাকে নাকি সিনেমায়? আসলে আমি মিশনারী বোডিং বড় হয়েছি আর ওখানের স্কুলেই পড়েছি তাই ওর বাহিরে তেমন কিছুই জানি না। আপনি যখন বলেছেন তাহলে নিশ্চয়ই আছে। দাঁড়ান আপনার ইচ্ছে পূরণ করি। বলেই প্রীতি ওর খোঁপার বাঁধন আলগা করে দিল। ঝরঝর করে পিঠ ছেয়ে নেমে গেল এক পশলা বৃষ্টির মতো ঘন কালো কেশ। মতিন অবাক হয়ে তাকিয়ে রইল ওর চুলের দিকে। মনে হল ও এখন পুরাই বাকরুদ্ধ। ওর অবস্থা দেখে প্রীতিই খিলখিল করে হেসে জিজ্ঞেস করল --- কী হল আপনার? এমন করে অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? --- মাশা আল্লাহ, এত লম্বা চুল আপনার? আমি তো এখন সত্যি সত্যিই আপনার চুলের প্রেমে পড়ে গেলাম। প্লিজ আপনি কিন্তু এর জন্য আমার দোষ দিতে পারবেন না। আমি মুগ্ধ। সত্যি সত্যিই মুগ্ধ। একটা মানুষের চুল এত সুন্দর হয় কী করে? --- প্লিজ আপনি এইভাবে বলবেন না। আপনার কথায় জাদু আছে। আমি সেই জাদুতে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। প্রীতির কথায় এবার মতিন বেশ ভাবের সাথে ওর হাতের সিগারেটটাকে আঙুলের ভাঁজে আটকে হাতটা মুঠো করে জোরে এক সুখটান দিল। এরপর মুখ ভর্তি ধোঁয়া শূণ্যের দিকে ছুড়ে ফেলল। ওর ভাব দেখে এবার প্রীতি বেশ আহ্লাদীত হয়ে বলল --- আপনার পুরুষত্ব কিন্তু যে কোনো নারীকে আকৃষ্ট করতে যথেষ্ট। --- তাই নাকী? যে কোনো নারীর কথা বাদ। আপনাকে আকৃষ্ট করতে কী পারছে আমার পুরুষত্ব? ---- উমমমম, তা আজই বলব না।
মা শাহ আল্লাহ! পড়ে শেষ করলাম সায়লা সুলতানা লাকী আপুর আরেকটি চমৎকার ই-বুৃক! ১৫টি গল্পগুচ্ছের "জীবনের গল্পগুলো"। নামই বলে দেয় গল্পগুলোর বিষয়বস্ত। প্রতিটি গল্পে জীবনের এক একটি দিকের বাস্তবতা ফুটে উঠেছে। যখন যেটা পড়েছি জীবন দেখা ম্যাচিওরড পাঠক হিসেবে তার সাথে একাত্মতা অনুভব করেছি। আপুর লেখা সবসময়ই বাস্তবধর্মী, আমি পড়তে ভালোবাসি সেজন্যও। এরমধ্যে "গরম যখন চরমে" হালকা ধাঁচের মজার গল্প। একজন তরুণ ফ্ল্যাটের তিনতলার তরুণীর সঙ্গলাভের সুখস্বপ্ন থেকে কিভাবে চরম বিব্রতকর অবস্থায় পড়ে গরমের কারণে....😄😄 "জীবনের যোগবিয়োগ" গল্পটা পড়ে বলিউডের অত্যন্ত দর্শকপ্রিয় মুভি "বাগবান" এর কথা মনে হয়েছে। বিষয়বস্তুর মিল আছে অনেকটাই। নিজের সন্তানেরা যখন কুসন্তান, রক্তের সম্পর্কহীন আরেকটি সম্পর্ক সেখানে আত্মার সম্পর্ক হয়ে ওঠে। "মধ্যরাতের মক্ষীরানী" একটু ভিন্নধর্মী গল্প। একজন সিরিয়াল কিলারের বিশেষ উপায়ে খুনগুলো করার কারণ জানা যাবে। আরো ১২টি গল্প ১২টি বিষয়বস্তু নিয়ে। আমি পুরোপুরি উপভোগ করেছি ই-বুকটি। আপনাদেরও পড়ার আমন্ত্রণ রইলো।
Read all reviews on the Boitoi app
সায়লা সুলতানা লাকীর নতুন ইবুক "গল্পগুলো জীবনের" এ ১৫টি গল্প আছে। গল্পগুলোয় সামাজিক, মানুষের লোভ লালসা, আফসোস, অপরাধ, শাস্তি, প্রেম ভালোবাসা বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। "প্রাপ্তির পিছনে" গল্পে ফুটে উঠেছে সন্তানের প্রতি মায়ের চিরন্তন ভালোবাসার গল্প। আচ্ছা, "ফন্দি ফিকির" করে ভালো থাকা কে আপনারা কেমন মনে করেন? বিশেষ করে নিজের মায়ের সাথে বা ভালোবাসার মানুষের সাথে? আমার তো খুবই অপছন্দ এরকম ফন্দি ফিকির করে চলতে। গল্পটা আমার ভালো লাগেনি। বাবামা তাদের জীবনের বিনিময়ে ছেলেমেয়েকে মানুষ করেন, বড় করে তুলেন, শিক্ষিত প্রতিষ্ঠিত করেন। এমন কি প্রতিষ্ঠিত হওয়ার পরও যে কোন বিপদআপদে বাবামা সন্তানদের ঢাল হয়ে দাড়ায়। বিনিময়ে বাবামা কি চান? ওনাদের চাওয়া খুব সামান্য। বৃদ্ধকালে ছেলেমেয়েরা কাছে থাকবে, নাতিনাতনীদের দেখতে পারবে, আর সবচেয়ে বড় কথা "সম্মান", সেই সম্মানটা পাবে। কালাম সাহেব আর ফাতেমা কি সম্মান, ভালোবাসা, সহমর্মিতা পেয়েছিলেন? "জীবনের যোগ বিয়োগ" গল্পে সব প্রশ্নের উত্তর জানা যাবে। প্রথম জীবনের ভালোবাসা মাহবুব কি ফিরে এলো পারভীনের জীবনে? এতদিন পর সে কি চায় পারভীনের কাছে? "সেই এক দুঃস্বপ্ন" গল্পে পাওয়া যাবে সব উত্তর। আফসোস --------- কষ্টেসৃষ্টে জীবন পার করে, সম্পদ গড়ে আফসোস করার থেকে বরং একটু বুঝেশুনে আনন্দের সাথে জীবনযাপন করা ভালো। গরম যখন চরমে... ----------------- খুব মজার গল্প। প্রথা ---- আমাদের সমাজে এখনো কত শত নিষ্ঠুর প্রথা রয়ে গিয়েছে। তার মধ্যে বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে লাগবে, ছেলে! অন্যতম। অথচ সুযোগ সুবিধা পেলে মেয়েরা যে ছেলেদের থেকে পিছিয়ে নেই, তা কিন্তু সব যুগেই প্রমাণিত। পরিবর্তন -------- সংসারে শুধু একজনের আধিপত্য থাকা উচিত না। এখানে সবার মতামতের গুরুত্ব দেওয়া উচিত। ইলিশ ------ সুন্দর জীবনধর্মী গল্প। জীবন নামক ক্যানভাস ---------------------- অবসর জীবনে যৌথ পরিবারের রাশভারী কর্তার অবস্থা বা বাড়ির বড় ছেলের বউ, যে কি না বাসায় কোন দায়িত্বে জড়াতে চায় না, এরকম পরিবারের গল্প। গল্পটা ভালো আছে। আমিত্ববোধ -------------- পরিচয় বাঁচানোর লড়াই। সংসারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় থাকি। কখনো বাবা-মা/চাচা-চাচি/মামা-মামি/দাদা-দাদি ইত্যাদি ইত্যাদি। আর এসব সময়ে আমাদের নিজস্ব পরিচয় মুছে যায়। আমাদের পরিচয় হয় অমুকের মা/চাচি/মামি/দাদি ইত্যাদি। আড়ালে ---------- ভাঙা পরিবারের সন্তানের অবস্থা জানতে হলে পড়ুন "আড়ালে"। মুক্তবিহঙ্গ ------------ একদম সত্যি কথা "দুনিয়া শুধু বিজয়ীকে সমর্থন করে, দুর্বলকে নয়।" মধ্যরাতের মক্ষীরানী ----------------------------- শহরে সিরিয়াল কিলারের আবির্ভাব। কে সেই খুনি? আর কেনই বা সে খুন করছে এই রকম বীভৎস ভাবে? আমি জেনে শুনে বিষ করেছি পান ------------------------------ এক পক্ষ যত ছাড়ই দিক না কেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ছাড়া কোন সম্পর্ক টিকে না। শেষপর্যন্ত সে সম্পর্ক হয়ে দাড়ায় "আমি জেনে শুনে বিষ করেছি পান"। প্রীতি-মতিনের সম্পর্কের রসায়ন জানতে পড়ুন "আমি জেনে শুনে বিষ করেছি পান"।