

সৈকত আজকের দিনে নানান দৃশ্য এবং ঐ বাড়িটির কিছু দৃশ্য যা ক্যামেরায় ধারন করেছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখেই যাচ্ছে, সাথে জামিল ও পাশে শুয়ে দেখে যাচ্ছে সৈকতের ক্যামেরায় ধারন করা দৃশ্য গুলো। এতটা ক্লান্তির পরেও কারো চোখেই যেন ঘুম নেই। রাত প্রায় ১২টা বাজে। হয়তো ঘুমের ঔষধ হিসেবেই বিপু ম্যাগাজিন পড়াকেই বেছে নিয়েছে, কেননা শুয়ে শুয়ে বই বা ম্যাগাজিন পড়লে ঘুমেরা এমনিতেই লুকো চুরি খেলা শুরু করে দেয় এবং সুযোগ পাওয়া মাত্রই ধরে নিয়ে যায় ঘুমের রাজ্যে। সৈকত এবং জামিলরা ও হয়তো ঘুম না আসায় সময় কাটানোর অজুহাতে ক্যামেরায় ধারন করা ছবি গুলোর দৃশ্য বার বার দেখে যাচ্ছে এবং হঠাৎ হঠাৎই কোনো একটা নিয়ে কিছু বলে উঠছে। একসময় দরজায় আওয়াজের শব্দ শুনতে পায় সবাই। শব্দ শুনেই সবাই একে অপরের দিকে তাকিয়ে জানতে চেষ্টা করে এত রাতে আবার কে দরজায় আওয়াজ করছে। বিপু জামিলকে ডেকে বলে দেখ তো কে এসেছে? জামিল উঠে দরজা খুলতেই রিংকু,সাজিদ,মিনহাজরা ভিতরে ঢুকে পড়ে। বিপুরা অবাক হয় কিছুটা,কিরে তোরা এত রাতে! ঘুমোস নি এখনো ?