Authors
Explore our collection of books across different authors

মোরশেদ আলম হৃদয়
6
Books
6
Followers
মোরশেদ আলম হৃদয় বাবা, আবুল হাসেম ও মা, ছালেহা বেগমের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে ৫ম। ১৯৮৭সালে কুমিল্লা জেলার, লাকসাম (বর্তমানে মনোহরগঞ্জ) উপজেলা এর অন্তর্গত ভোগই গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম। জন্ম সৃষ্টির লগ্ন থেকেই যার সাহিত্য নিয়ে ধ্যান জ্ঞান। কিশোর বয়স থেকেই বই পড়ার প্রতি যে ঝোঁক সবার দৃষ্টিতে আসে, পরে তা লেখালেখির শিল্পতে প্রকাশ পায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই পদচারণা। একে একে লিখে চলেছেন গান, কবিতা, উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ বইসহ সাহিত্যের নানা অংশে। ২০০৬ সাল থেকে লেখাসমূহ নিয়মিতভাবে প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনসহ নানাভাবে। একে একে প্রকাশিত হয়েছে 'ভালোবাসাহীন পৃথিবী' 'এক মুঠো সুখ' 'জলকুমারী' 'একমুঠো আলো' 'কাব্যের পালকে বসন্ত' রেজাউদ্দিন স্টালিন বিকল্প বায়োডাটার কবি নামক বইসমূহ। বাংলা সাহিত্যকে দেশ ও দেশের বাহিরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান কবি সাহিত্যিকদের নিয়ে ২০১৪ সালে গঠন হয় 'বাংলাদেশ কবি সভা' নামক সাহিত্য সংগঠন। গঠন করা হচ্ছে দেশ ও দেশের বাহিরে বাংলাদেশ কবি সভার গুরুত্বপূর্ণ শাখাসমূহ। যাতে করে সৃষ্টি হচ্ছে তরুণ প্রতিভাবান কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমি পাঠক। বর্তমানে বাংলাদেশ কবি সভা সাহিত্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি মাসিক পত্রিকা 'জাগ্রত'- এর সম্পাদক ও বাবুই প্রকাশনীর সত্ত্বাধীকারি হয়ে।