Authors
Explore our collection of books across different authors

রেজাউদ্দিন স্টালিন
4
Books
3
Followers
জন্ম ২২ নভেম্বর ১৯৬২, বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কাব্যগ্রন্থ সংখ্যা ৩৫, স্বকণ্ঠ আবৃত্তি ৩টি ক্যাসেট। প্রদীপ ঘোষের কণ্ঠে ‘আবার একদিন বৃষ্টি হবে’ শীর্ষক অ্যালবাম। রবীন্দ্রনাথ আরোগ্য, নির্বাসিত তারুণ্য, এবং ডাকঘর শিরোনামে প্রবন্ধগ্রন্থ। শিশুতোষ গ্রন্থ হাঁটতে থাকো, শৈশব এবং জলচাষি। বইপড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং আরামপ্রদ ভ্রমণের শখ। দেখেছেন ভারতবর্ষ, আমেরিকা, নেপাল ও চীন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা।