

তমাল আর বর্ষার গল্পটা শুরু হয়েছিল একেবারে কাকতালীয়ভাবেই! মজা করে শুরু করা বাজিটা যে একসময় জীবনের বাজি হয়ে যাবে, দুজনের কারোরই তা জানা ছিল না! তমালের শুষ্ক জীবনে স্নিগ্ধ ধারা হয়ে নেমে আসে বর্ষা। অদ্ভুত কোনও এক যোগসূত্রে বর্ষাঋতু তাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায় ওতপ্রোত বন্ধনে। হাসি আনন্দ প্রেম মিলন এমনকি বিরহের দিনলিপিতেও বর্ষা আর তমাল সঙ্গী রূপে পায় প্রকৃতির বর্ষাকে। জীবনের ধারাপাত কি অত অল্পে আত্মস্থ হয়? এ তো দীর্ঘ এক মধুচন্দ্রিমা... অথবা অনন্ত কালরাত্রি। এই অনন্ত বর্ষাযাপনে আপানদের স্বাগত...
২য় খন্ড খুব শিগগির চাই আপু..... কখন যে পাব... আর মাশাআল্লাহ...আপনার এত্ত সুন্দর সাবলীল আর পরিচ্ছন্ন লেখনী. …😘😘🥰🥰
Read all reviews on the Boitoi app
আপনার লেখা সবই অসাধারণ। শক্ত গাথুনী, অসাধারণ লেখনী, ঝরঝরে সংলাপ... খুবই ভালো লাগলো। পরের পর্ব দিতে আশা করি বেশি দেরি করবেন না, এটা সেটা কোন অজুহাত চলবে না। কারণ আপনি অর্ধেক গল্প দিয়ে বাকি অর্ধেক পড়ার অধিকার তৈরি করে দিয়েছেন। শুভেচ্ছা রইল। আর অন্যান্য পাঠকদের এই সুন্দর গল্পটা পড়ার আমন্ত্রন রইল।
ইশ, প্রথম খন্ড পড়ে দ্বিতীয় খন্ডের জন্য অপেক্ষা করা অনেক বেশি টাফ হয়ে গেল! দারুণ, খুব ভালো লাগলো। লেখিকা দ্বিতীয় খন্ড তাড়াতাড়ি নিয়ে আসবে এই আশাকরি।
চমৎকার একটি বই,অনেকদিন অপেক্ষায় ছিলাম,আজকে বইটই এ আসা মাত্র ই পড়ে ফেলেছি,পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা
খুব ভালো একটা বই। অনেকদিন অপেক্ষার পর পড়তে পারলাম।এখন দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম।