

আমরা অনেক লং ডিসটেন্স রিলেশনশিপ এর গল্প শুনেছি, সম্পর্কের পূর্ণতা পেতে দেখেছি। তবে টাইম ডিসটেন্স আইডিয়াটার সাথে কি আমরা পরিচিত? একটি সুইট ইউনিক লাভ স্টোরি নিয়ে লেখা গল্প 'ইতি তোমারি রুদ্রাণী'। অন্তর্মুখী স্বভাবের একটি টিনেজার মেয়ে যে কিনা অদেখা কোন এক মানুষের জন্য কবিতা লিখতে গিয়ে তার প্রতি ভালোলাগা অনুভব করে। মানুষটিকে দেখার, তার সম্পর্কে জানার কৌতূহল জাগে মনে। সেই কৌতূহল থেকে ধীরে ধীরে পরিচয় , তবে সে পরিচয় সরাসরি নয়। মূলত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে কথোপকথন হয়। ঠিক এভাবেই মেয়েটির ভালোলাগা যখন ভালোবাসার দিকে যাবে এমন সময় মেয়েটির ভাবান্তর ঘটে। তার কাছে মনে হয় অদেখা বস্তু কিংবা অদেখা মানুষের প্রতি কৌতূহল প্রকাশ করা যায় কিন্তু একটা মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে মনে জায়গা দেয়া ভুল। এই ভুল থেকেই কিভাবে একটি টাইম ডিসটেন্স রিলেশনশিপ তৈরি হয়ে যায় এবং তা কিভাবে পূর্ণতা পেল তা জানতে হলে পড়তে হবে রুহানা আক্তার বৃষ্টি এর লেখা প্রথম ছোটগল্প 'ইতি তোমারি রুদ্রাণী'।