Authors
Explore our collection of books across different authors

রুহানা আক্তার বৃষ্টি
10
Books
63
Followers
রুহানা আক্তার বৃষ্টি। ডাকনাম বৃষ্টি। জন্ম ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর। জন্মস্থান রংপুর হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে অধ্যয়ন করছেন। লেখালেখি শুরু করেছিলেন ২০১৬ সালে কবিতা লেখার মাধ্যমে। মূলত তিনি শখ করে নিজের মনে জমে থাকা ভাবনার সমন্বয় করে মাঝে মাঝে কবিতা লিখতেন। তার লেখা কবিতাগুলো ছোট ডায়েরিতেই লিপিবদ্ধ করে রাখতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিভিন্ন পত্রিকায় টুকটাক লেখালেখি করেন। অতঃপর উপন্যাস লেখায় মনোনিবেশ করেন। তার লেখা প্রথম উপন্যাস 'বিষাদ কন্যা'।