

ফাল্গুনের রাঙা শিমুল ফুলের মতোই হঠাৎ অরিন্দমের নিঃসঙ্গ জীবনে রঙ ছড়িয়ে দিতে আসে ‘পরী’। লাল শাড়ির আড়ালে প্রকাশিত রহস্যময় হাসি, চোখে অব্যক্ত যন্ত্রণা – অরিন্দমের অন্তরে জাগিয়ে তোলে এক চেনা আকর্ষণ। প্রথম দেখাতেই অরিন্দমের মনে হয়, এই হাসি আর চোখ সে আগে কোথাও দেখেছে। হয়তো অন্য কোনো জীবনে, অন্য কোনো গল্পে। হয়তো সত্যিই তাদের মধ্যে গভীর কোনো বাঁধন ছিল অথবা পরী কেবলই এক বিভ্রম। তার প্রতিটি মোলাকাত মায়ার মতো সুন্দর, আবার ছায়ার মতো অশান্ত। গল্প এগোয় প্রেম, সাসপেন্স আর অন্ধকারের মিশেলে। পরী কি বাস্তব, নাকি অতীতের কোনো ধোঁয়াশা? অরিন্দম কি প্রেম খুঁজে পাবে, নাকি অমোঘ এক ট্র্যাজেডির মুখোমুখি হবে? ‘সুকুন মোলাকাত’ শুধু প্রেমের নয়, রক্তে ভেজা অতীতের স্মৃতি আর ভয়ের, আলোর সঙ্গে অন্ধকারের দ্বন্দ্বের গল্প। যেখানে প্রতিটি মোলাকাত মায়াবী অথচ ভীতিকর। আর গল্পের প্রতিটি পৃষ্ঠা পাঠককে নিয়ে যাবে এক অপ্রত্যাশিত কিন্তু সুখকর সমাপ্তির দিকে।