

রাত নামলে সাজেক আরও নিস্তব্ধ, আরও গাঢ় হয়। দূরের পাহাড়ে জোনাকিরা ঝিকমিক করে। ওরা বারান্দার দোলনায় বসে। তারা ধ্রুবর টি-শার্ট পড়েছে। কারণ তারার অনেকদিনের ইচ্ছা ছিল, কোনো একদিন হানিমুনে গেলে জামাইয়ের দেহের গন্ধ মাখা টি-শার্ট পড়বে। এটা বলা যায়, প্রতিটি বাঙালি মেয়ের এক প্রকার আবেগ, যেটা শুধু নিজের জামাইকে ঘিরে আবদ্ধ। ধ্রুবর কোলে মাথা রাখলে ধ্রুব চুলে হাত বুলিয়ে দেয়। “তোমার চুলে আজ বৃষ্টির গন্ধ। অদ্ভুত শান্তি পাচ্ছি।” তারা বলে, “তোমার গলার এই কোমল স্বরটাই আমার সবচেয়ে প্রিয়। এই রকম করে কথা বললে আমি চুপ করে শুনেই যাব সারাক্ষণ।” রাতটা ওরা কাটায় গল্পে, চোখে চোখে প্রেম করে। রাত গভীর হলে তারা বিছানায় শুয়ে পড়ে, ধ্রুবও পাশে আসে। চাদরের নিচে ওদের আঙুলের আলতো জড়াজড়ি, নিঃশব্দে চোখাচোখি আর তাদের পবিত্র আলিঙ্গনে রাতের সমাপ্তি ঘটে। ভালোবাসা মানেই কখনো পাহাড়ের মতো দৃঢ়, কখনো বৃষ্টির মতো নরম অনুভূতি।