

আত্ম-অন্বেষণের অগ্নিপথে হাঁটা এক মেয়ে ফাল্গুনী। হৃদয়ের বাংলোতে গড়া নিঃশব্দ ভালোবাসার গভীরতায় ফাল্গুনী হারিয়ে ফেলে নিজের হৃদয়ের মানচিত্র। ভাঙা বিশ্বাস আর নিঃশব্দ ত্যাগের ভিতর দিয়ে সে আবিষ্কার করে নতুন ফাল্গুনীকে–যে হারাতে জানে, গড়তে জানে। সে আর কারও অপেক্ষায় থাকে না, বরং নিজেকেই ভালোবাসতে শেখে। ‘অপূর্ণ কবিতার নাম ফাল্গুনী’–অপূর্ণতায় লেখা এক সম্পূর্ণ নিজেকে ভালোবাসার গল্প। যেখানে ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, কখনো কখনো নিঃশব্দ বিদায়ও কবিতার মতো সুন্দর হয়ে ওঠে।