

'আমি তো মা হতে পারবো না' কথাটা যেন সেদিন আফসার সাহেবের বুকে এসে বিঁধেছিলো । সেদিন তিনি মনে মনে ঠিক করেছিলেন এই নরপশুকে যেকরেই হোক খুঁজে বের করবেন । এ ফাইল কোন ভাবে ক্লোজ হতে দিবেন না । পশুটা কয়েক মিনিটের খায়েস মিটানোর জন্য পৃথিবীটাকে উপভোগ করার আগেই একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেছে । খুন করেছে মা-বাবার স্বপ্ন । শেষ করে দিয়েছে একটি গোটা পরিবার । যুঁথির বাবা আসাদ মিয়া আর তার স্ত্রীর মধ্যে ভালোবাসার মেলবন্ধ ছিল তাদের এই একমাত্র মেয়ে । যার মুখের দিকে তাকিয়ে আসাদ মিয়া স্ত্রীর কমতি ভুলে যেত । তিনজনকে নিয়েই একটা সুখের সংসারের স্বপ্ন বুনতো । এখন কাকে ঘিরে আর সুখে থাকার আয়োজন করবে তারা ?
ভালো লেগেছে। বাস্তব ধর্মী প্লট।
Read all reviews on the Boitoi app