
মাগো ভালো লাগে না তোমায় ছাড়া এমন একা থাকতে, সারাটিক্ষণ ইচ্ছে করে গন্ধ তোমার মাখতে। তোমার গায়ের গন্ধ মাগো তোমার চুলের ঘ্রাণ মগজ পরে আচ্ছা গাঁথা স্মৃতিতে অস্লান। একটি বছর যাচ্ছে কেটে বাড়ছে অবসাদ, তোমার মধুর হাসি দেখতে জাগছে মনে সাধ। আবার কবে পাবো তোমায় কোলে মাথা রাখতে, সারাক্ষণই ইচ্ছে করে গন্ধ তোমার মাখতে।