

জরিনা বেগম চিন্তিত ভঙ্গিতে ওজু শেষ করলেন। মনে মনে ভাবলেন, কোথায় বাদশা হুমায়ূন আর কোথায় জরিনা বেগম! তাছাড়া যেই সব পাকিস্থানি মিলিটারিদের তিনি স্বপ্নে দেখেছেন, এই অজ পাড়াগাঁয়ে তারা আসবেই বা কী উদ্ধার করতে? এখানে আছেই বা কী! পাটের ছোট একটা মিল একটা অবশ্য ছিল, কিন্তু যুদ্ধের সাথে সাথে সেইটাও বন্ধ কয়েক মাস। তার উপরে বলতে গেলে প্রায় পুরো গ্রামই ফাকা। না আছে লোকজন, না আছে ব্যবসা বানিজ্য, না আছে টাকা পয়সা। নদীর তীরবর্তী এই অঞ্চলে মিলিটারি আসার মতো তেমন কোন কারণই নাই।
দারুণ
Read all reviews on the Boitoi app