

বাবা-মায়ের বাধ্য সন্তান মাহির। সাহিত্যের প্রতি তার প্রবল আগ্রহ। মা-বাবার ও নিজের স্বপ্ন পূরণ করতে এখন ডাক্তারি পড়তে সুদূর কানাডা চলে যেতে হবে। কানাডায় চলে যাওয়ার আগে চিঠি দিবসে মাহির তার প্রিয় বন্ধু শ্রেয়াকে একটি বিশেষ চিঠি লিখে। চিঠি এমন একটি জিনিস যা উপর থেকে দেখতে একটি সাদামাটা পৃষ্ঠা মনে হয় , তবে এর ভিতরের লেখাগুলোতে যে কত শত আবেগ মিশে থাকে। এইচএসসি এর পর শ্রেয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, অপরদিকে মাহির কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় না, কারণ তার পাবলিক বিশ্ববিদ্যালয় পছন্দ নয়। মাহিরের ইচ্ছে দেশের বাহিরে পড়াশোনা করার। তবে মাহিরের মনটা যে পড়ে আছে শ্রেয়ার কাছে। তাই একটি বিশেষ আবদার জানিয়ে মাহির শ্রেয়াকে একটি চিঠি লিখে। শুধু আবদার বললে ভুল হবে । মাহির তার অপ্রকাশিত ভাবাবেগের খানিকটা ব্যক্ত করে সেই চিঠিতে। সেই চিঠি পড়তে পড়তে শ্রেয়া স্মৃতিচারণে হারিয়ে আনমনা হয়ে যায়। নভেম্বর মাসের বৃষ্টিস্নাত কোন একটি দিন মাহিরের বিদায়বেলার সাক্ষী হয়ে থাকে। কী এমন লেখা ছিল সেই চিঠিতে? অবশেষে, মাহিরের সেই বিশেষ আবদার শ্রেয়া রাখতে পারে কিনা তা জানতে হলে পড়তে হবে " প্রিয় অলোকাসুন্দা"।