

গা ছমছম করা ভয়ের কিংবা ভৌতিক গল্পগুলো পড়তে আমরা দারুণ পছন্দ করি।এবং সেই ভৌতিক গল্পগুলোর সঙ্গে যদি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার সাদৃশ্য ঘটে, তখনই সেই গল্পগুলো হয়ে উঠে আরো বেশী প্রিয়। এমনই ৫ টি অলৌকিক কিংবা ভৌতিক গল্প বর্ণিত হয়েছে আমার ২য় ই-বুকটিতে। এক জোড়া চোখ-- রাসেল স্তম্ভিত চোখে কুসুমের দিকে চেয়ে রইলো। অবিকল সেই বাদামী রঙের এক জোড়া চোখ। নিশি ডাক --খায়রুল অবিস্বাস্য চোখে এক পৃথিবী বিস্ময় নিয়ে চেয়ে থাকে আঁধারের তল ভেদ করে হেঁটে যাওয়া একজন তালেবের দিকে। বধূটি কেবল হাসে -- রইস স্তম্ভিত হয়ে যায় আলোকে দেখে। তার পরনে অন্য একটা জামা। চুলগুলো ভেজা। এত দ্রুত কিভাবে আলো পুকুর থেকে চলে এলো। চিন্তা করতেই রইসের সমস্ত ইন্দ্রিয় অচেতন হয়ে যায় মুহূর্তের জন্য। রক্তদিঘি-- জামিলের ঘুম নিশ্চিত করে শেষ রাতের আঁধারে নিরবে নিঃশব্দে বেরিয়ে যায় লুৎফা। সে গোসল সেরে ঘরে এসে ঘুমিয়ে থাকে। ইশারা--একটি প্রাচীন তেঁতুল গাছের আড়ালে আলো আঁধারিতে বুলি দাঁড়িয়ে আছে। এবং পাঁচ আঙ্গুল উঁচিয়ে মাহতাবকে ইশারায় ডাক দিলো । সে ভয় ও কিঞ্চিৎ সাহস নিয়ে তোতলানো স্বরে বুলিকে জিজ্ঞেস করে, তুমি না মারা গিয়েছ? না আমি মইরা যাইনি ডাক্তার বাবু।
চমৎকার লিখনি
Read all reviews on the Boitoi app
আপনার প্রথম বাস্তবধর্মী হরর গল্প পড়লাম। বেশ লাগল।
( হরর জনরার মধ্যে ভালো ছিল। তবে উনার সামাজিক গল্পগুলো অসাধারণ হয়)
উনার সব জনরার লিখাই অসাধারণ। তবে সামাজিক সবচেয়ে বেশি সুন্দর হয় আমার ধারণা।
অসাধারণ একটি বই। চমৎকার লিখনি।
প্রিয় লেখিকার সমস্ত লেখা একদমে পড়তে পারলে দারুণ হতো তবে,সময় পেলেই তাঁর লেখা মনোযোগ দিয়ে পড়ি। অসাধারণ লেখনী জাদুঘর। দো'আ রইলো অনেক ❤️❤️❤️❤️
অনেক সুন্দর লেখনী। লেখিকার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
হরর গল্প হিসেবে বেশ ভালো ও পরিচ্ছন্ন।শুভকামনা রইলো।
যতটুকু পড়েছি ভালোই লেগেছে। আমার বিশ্বাস আপনারাও পড়ুন,আপনাদেরও ভালো লাগবে।
আমি আশাবাদি, ভাল হবে নিশ্চই, কারন উনি অনেক ভাল লিখেন।