

কৃষ্ণগহ্বরের খুব কাছাকাছি আটকে পড়া ভিনগ্রহবাসীদের একটা স্পেসক্রাফট কে বাঁচাতে যখন তারা চলে আসে অতীতে। সেসময়ের বিখ্যাত বিজ্ঞানী হেনরি স্টিফের থেকে তারা সলভ করে নিতে চায় “দ্য ব্লাক হোল প্যারাডক্স” সমীকরণটি। এই সমীকরণের সমাধান ও সময়যাত্রা ঘিরে স্টিফের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা নিয়ে লিখা হয়েছে প্রথম গল্পটি। শতশত আলোকবর্ষ দূরে অজানা গ্রহে আটকা পড়ে দুটো ভিন্ন গ্যালাক্সির দুজন মানুষের মাঝে সখ্যতা গড়ে ওঠে। ক্রমেই সেই সখ্যতা গাঢ় হতে থাকে। কিন্তু হঠাৎ তারা জানতে পারে সেই গ্রহ থেকে কেবল একজনই বেঁচে ফিরতে পারবে। কিভাবে বাঁচবে তারা, কে ই বা বাঁচবে। এইরকম ই এক রোম্যান্টিক ধাঁচের বৈজ্ঞানিক কল্পকাহিনী আছে দ্বিতীয় গল্পটিতে। আমাদের মহাবিশ্বের অনুরূপ আরো কতশত যে প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব আছে তা মানুষের অজানা। কিভাবেই বা কানেক্টেড হওয়া যাবে সেইসকল প্যারালাল ইউনিভার্সের সাথে, কেমন হবে সেখানকার ফিজিক্সের নিয়ম, সময়ের নিয়ম। প্যারালাল ইউনিভার্সে যাত্রা ও সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার যাত্রায় রাকেল এবং তার সহকর্মী নিরিনের ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে লিখা হয়েছে তৃতীয় গল্পটি।
তিনটি গল্পই খুব সুন্দর। আমার পড়ে খুব ভালো লেগেছে। এত অল্প বয়সে এত ভালো লেখা আমি মুগ্ধ হয়েছি। আপনাকে রিকমেন্ট করছি।
Read all reviews on the Boitoi app
বইটি আসলেই চমৎকার। সহজ ভাষায় বিজ্ঞানের অনেক ইন্টারেস্টিং টপিক যেমন টাইম ট্রাভেল, ব্লাক হোল, প্যারালাল ইউনিভার্স - সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছে। ছোট থেকে বড় সবাই বইটি পড়ে আনন্দ পাবে। বইটি অনেক ভালো লেগেছে। শেষ গল্পটি খুবই দারুন লেগেছো আমার