

তার জন্ম ঐ খাস বাগানে, বড়ো যত্নে ফোটা ফুল। তুমি তারপানে চেয়ে থাকো নির্নিমেষ, আমি বৃথা প্রেমে পড়ে করি ভুল। আমি জন্মেছি পথের ধারে, নাম আমার বুনোফুল। তোমারি পথপানে চেয়ে থাকি রোজ, সকাল-সন্ধ্যা সংগোপনে করি তোমার খোঁজ। পথ চলতে চলতে দেখব তোমায়, পথ চলতে চলতে তুমি যাবে ভুলে। তবু তোমার হেলায় আমি নেব আমার এই বুক পেতে। "গোপন ভালোবাসার একটা আলাদা মাধুর্য আছে। একতরফা ভালোবাসাগুলোয় অন্য রকম প্রশান্তি আছে। অপরপক্ষ ভালোবাসুক বা নাই বাসুক, একতরফা ভালোবাসা প্রেমিক মন তার সাধনা করে যায় সংগোপনে। তবে একতরফা ভালোবাসায় কষ্টটাও কম নয়। না পেয়েও হারানোর বেদনায় মনে বার বার ক্ষত হয়। তাথৈ-এর একতরফা ভালোবাসার খোঁজ কি কখনো পাবে রাতুল? তাথৈ-এর ভালোবাসার বৃষ্টিতে কি শীতল হবে রাতুলের বিক্ষত মন?"
"আজকের মতো শান্ত এক বিকেলের চমৎকার সঙ্গী রুকসাত জাহানের “তুমি বৃষ্টি চেয়েছ বলে”। ভীষণ মিষ্টি এই বইটা খুব চমৎকার সময় উপহার দিবে আপনাকে দামও হাতের নাগালে। তাথৈ নামের এক মিষ্টি মেয়ের গল্প। যার আত্মসম্মানবোধ প্রবল। পড়াশোনা শেষ করার আগেই ছাত্র পড়িয়ে হাতখরচ চালায়। বাসায় মাকে কিছু টাকা দেয়। নিজের অজান্তেই মন দিয়ে বসে ভাইয়ের বন্ধু রাতুলকে। কিন্তু রাতুলের মনে বসবার করে, তাথৈর চাচাতো বোন। বড় গোলমেলে এই মনের লেনদেন। তাথৈর পড়াশোনা শেষের দিকে। তাকেও গাটছড়া বেধে কারো ঘরনি হতে হবে। স্বপ্নের পুরুষ বাস্তবে এসে ধরা দেবে কিনা জানতে বইটা আপনাকে পড়তে হবে। শুভকামনা লেখিকার জন্য।"
স্বল্প বর্ণনায় দারুণ একটা গল্প!
Read all reviews on the Boitoi app
অনেক দিন পরে আজ একটা ইবুক পড়লাম। 'তুমি বৃষ্টি চেয়েছো বলে' রোমান্টিক ইবুক। গল্প টা চমৎকার ছিল। গল্পের মূল্য চরিত্র তাথৈ। তাথৈ ভালবাসে তার বড় ভাইয়ের বন্ধু রাতুলকে। অন্য দিকে রাতুল ভালবাসে তাথৈর কাজিন রুবীকে। রুবী আর রাতুলের সম্পর্কের কথা বাড়ির সবাই জানলেও। তাথৈর ভালবাসার কথা তাথৈ ছাড়া কেউ জানে না। সময় তার নিয়ম মেনেই চলছিল। কিন্তু রাতুলের সরকারি চাকরি না থাকায় রুবীর সাথে সম্পর্ক আগায়নি। মাঝ পথেই থেমে যায়। তাথৈ তার ভালবাসা কখনো প্রকাশ করিনি। তাথৈ তার মনের কথা ডায়েরিতে লিপিবদ্ধ করত, লিখত,পড়ত। তাথৈ এমন একটা চরিত্র যে কিনা একটা মানুষ কে এতোটা ভালবেসেও তা কখনো প্রকাশ করেনি৷ অপর পাশের মানুষ কে বুঝতে দেয়নি। কিন্তু কথায় আছে না ইচ্ছা যদি সৎ হয় তাহলে তা পূর্ণ হবেই। হয়েছেও তাই৷ একটা সময় এসে তাথৈর ভালবাসা পূর্ণতা পায়। লেখিকা রুকসাত জাহান আপুর লেখা আমার প্রথম পড়া। তার লেখার হাত আমার কাছে দারুণ লেগেছে। তার লেখা প্রথম পড়লেও মনে হচ্ছিল তার লেখা আমি আগে থেকেই পড়ি। সর্বশেষ বলব গল্পটা আমার কাছে অসাধারণ ছিল। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। __নিপানুর বিনতে নুরনবী
আবারও রুকসাত আপুর ই বুক পড়ে মন টাই ভালো হয়ে গেল❤️! তাথৈকে ভীষণ ভালো লেগেছে! সত্যিকারের এক তরফা ভালোবাসার জয় হতে দেখে মন টাই প্রশান্তি তে ভরে গেছে ❤️
খুব গোছানো প্রেম।কোন অতিরঞ্জিত কিছু নেই অথচ কতই না রোমান্টিক,এই গল্পে কতই না প্রেম।আমি রুকসাত আপুর প্রতিটি গল্পের প্রেমে পড়ে গেছি।উনার বাচনভঙ্গি, শব্দচয়ন অত্যন্ত উন্নত মানের এবং রুচিশীল।উনি খুব অল্প কথায় একটা গোটা জীবন তুলে ধরার মতো ক্ষমতা রাখেন। আমি আপনার নতুন পাঠিকা।আমাকে স্বাগতম জানানোর জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
মন-ভালো-করা কাহিনি। দারুণ হয়েছে!
রুকসাত জাহান আপুর লেখা তুমি বৃষ্টি চেয়েছ বলে। অনেক ভালো লেগেছে তাতৈর চরিত্র ভালো বাসলে সব সময় যে প্রকাশ করতে হবে এমন কিছু না। নিরবে নিভৃতে ভালোবাসা যায়। এই ইবুক রুকসাত জাহান আপুর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া।
সাধারনের মাঝে অসাধারণ লেখা।💛
ভিষন মিস্টি একটা গল্প। 🫰❣️🫰
অসাধারণ
আমি পুরোটা পড়ে এরপর উঠেছি. খুব সুন্দর উপস্থাপনা. পড়লে মন ভরে যাবে. আমার কাছে আপুর লেখা অমৃত