

ভালোবাসা সহজ না কি কঠিন? এই যেমন, রক্তবর্ণ চোখ দেখে বিষম খাওয়া সহজ কিন্তু চোখের গভীরতা মাপা কি আদৌ সহজ কিছু? "কিছুই সহজ নহে, নদী কি সহজ?" শান্ত শীতল নদীতে আচমকাই উথলে ওঠে জলোচ্ছ্বাস! এটাকে কি ভালোবাসা বলা যায়, না ঘৃণা? যার নিষ্ঠুর তোপে লন্ডভন্ড হয়ে যেতে চায় সব। পুনর্বাসনকেন্দ্র যেখানে অনেক দূরের কোনো পথ। শুনেছি জগতে সর্বাধিক কষ্ট মানুষ প্রিয়জনকেই দেয়... কিন্তু জলোচ্ছ্বাসের মতো নিষ্ঠুরতা যাদের আয়ত্ত্বে তারা কি সত্যিই কাউকে প্রিয়জন মনে করতে পারে? নাকি গিলে ফেলা খাবারকে উচ্ছিষ্ট মনে করে উগড়ায় কেবল? আচ্ছা উগড়ানো সহজ, না কি উচ্ছিষ্ট অংশ হয়ে গলায় বেঁধে যাওয়া? "কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ, নাকি ঘৃণা?" আজীবনই ভালোবাসা আর ঘৃণার পরিসংখ্যানটা বড্ড গোলমেলে- মিলেমিশে একাকার। হৃদয়ের এপাশ-ওপাশ; উভয়পাশ ছাপানো ভেজা বালুকা কিংবা কাদামাটি। গল্পের বর্ণ আর আকাশ কি পারবে বালু-কাদা জড়ানো সমস্ত পরিসংখ্যানের সমাধান হাতে দাঁড়াতে- মুখোমুখি কিংবা পিছু ফিরে? আকাশ-বর্ণের রোমান্টিক জনরার ইবুক "কী জানি কী মহালগনে" পাঠে পাঠককে আমন্ত্রণ জানাই।
চমৎকার গল্পটি পড়ে ফেললাম আজ। স্রোতের বিপরীতে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন । এক কথায় দারুন। শুভ কামনা সবসময়।
Read all reviews on the Boitoi app
খুব মিষ্টি আর রোমান্টিক একটা গল্প। একটানে শেষ করেছি। শুভকামনা লেখিকার জন্য।