Authors
Explore our collection of books across different authors

মিনা শারমিন
5
Books
76
Followers
ফরিদপুরের মেয়ে মিনা শারমিন। পেশায় একজন শিক্ষক। ছোটোবেলা থেকেই দিনের ফাঁকে অথবা গভীর রাতে বই নিয়ে মেতে থাকা যার নিত্য অভ্যাস। ২০১৯ সালের শেষের দিকে লেখালেখির পথে যাত্রা করেন। এরপর থেকে প্রতিনিয়ত লিখছেন অসংখ্য গল্প, কবিতা এবং উপন্যাস। এ পর্যন্ত তার প্রকাশিত বই তিনটি। থ্রিলার উপন্যাস সিরিজ 'খুন'(2021), 'খুনি'(2022) এবং অতিপ্রাকৃত রোমান্টিক উপন্যাস 'মেঘবন্দিনি'(2023)। এছাড়া অসংখ্য সংকলনে রয়েছে তাঁর লেখা ছোটোগল্প ও কবিতা। '২০/৪ প্রেমকুঞ্জ ছাত্রীনিবাস' দিয়ে ইবুক ভুবনে তাঁর নতুন যাত্রা। ব্যক্তিগত জীবনে বিবাহিত। এক পুত্র সন্তানের জননী। সন্তান, বই এবং নিজের বেডরুম এই তিন তাঁর কাছে স্বর্গের মতো অনুভূতি এনে দেয়। লেখালেখিটাকে আমৃত্যু আঁকড়ে রাখার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান মিনা শারমিন।