

নাহিদ ভাইয়া ছুটিতে ঢাকা এসে কাজিনদের খাওয়াতে নিয়ে যায় কে,এফ,সি রেস্টুরেন্টে। একের পর এক ভৌতিক কর্মকাণ্ড ঘটতে থাকে রেস্টুরেন্টে যাবার পরপরই। প্রচণ্ড ঝড়বৃষ্টির রাতে নাহিদ ভাইয়া সবাইকে এক অতিলৌকিক ভূতের গল্প শুনায়। গল্পটির সাথে তাদের ছোটবেলায় ঘটে যাওয়া এক নিদারুণ বাস্তবতা জড়িয়ে। আধিভৌতিক সেই গল্পের শেষে কী ছিল? স্কুল কলেজ থেকে শুরু করে সব বয়সী পাঠকদের জন্য এই ভূতের গল্প।
অনেকদিন পর শিশুতোষ হরর গল্প পড়লাম। ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
দারুন উপভোগ্য একটি হরর প্লাস রহস্য গল্প। যেটা না বললেই নয়, ন্যারেটরদের বয়স অনুযায়ী বাচনভঙ্গী, টোন, ম্যানারিজম এসব শেষ পর্যন্ত ধরে রেখেছেন লেখক, কোথাও এদিক ওদিক হয়নি।
জমিয়ে থ্রিলার উপভোগ করলাম। কিশোর গল্পে লেখক খুব ভালো করবেন।