Authors
Explore our collection of books across different authors

মনোয়ার হোসেন
2
Books
45
Followers
জন্ম থেকে বেড়ে ওঠা পুরনো ঢাকায়। চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির ২৫তম ব্যাচের ছাত্র। চাকরিসূত্রে সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন। দীর্ঘ চাকরিজীবনে পৃথিবীর প্রায় সব দেশ ভ্রমণ করেছেন, এই অভিজ্ঞতা তার দেখার দৃষ্টিকে গভীর করেছে। ছোটবেলায় বাবার অনুপ্রেরণায় লেখায় হাতেখড়ি। মূলত কবিতা লেখা দিয়ে শুরু করলেও গল্প/উপন্যাস লিখতে ভালোবাসেন সমানভাবে। গল্পে মানব মনের জটিল মনোজগত নিয়ে ভাবতে ও লিখতে ভালোবাসেন। ২০২০ সনের বইমেলায় প্রকাশিত হয়েছিল “সুন্দরবনের ঘোড়া মাজেদ”। ২০২৩ এর বইমেলায় অন্যপ্রকাশ থেকে এসেছিল গোয়েন্দা উপন্যাস “ডাবল ক্রস”। একই প্রকাশনী থেকে ২০২৪ এ এসেছে “চক্রব্যূহ”। দুটি উপন্যাসই গোয়েন্দা হাসিব উদ দৌলার গল্প, দুটি উপন্যাসই পাঠক মহলে বহুল সমাদৃত হয়েছে। এছাড়া “ডাবল ক্রস” বইটির ইবুক ভার্সান আছে বইঘর এপসে। লেখক দেশকে ভালোবাসেন। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেমন অবদান রাখছেন, লেখালেখির মাধ্যমে বাঙলা সাহিত্যেও কিছু অবদান রেখে যেতে চান।