

পৃথ্বী একটা সাহিত্য পত্রিকার প্রুফরিডার। পাশাপাশি গল্পের বইয়ের প্রুফ দেখার কাজটাও করে থাকে। অক্টোবর মাসের এক রাতে বিখ্যাত লেখক অরণ্য দ্রুমের লেখা নতুন একটা পান্ডুলিপি দেখার কাজ পায় পৃথ্বী। কিন্তু প্রুফ দেখতে গিয়ে কয়েকটা বিষয়ে খটকা লাগে। আর সেটা দূর করতে গিয়ে ধীরে ধীরে পৃথ্বী এক অজানা, জটিল রহস্যের জগতে ঢুকে পড়ে। পুরোটা জানতে পৃথ্বীর সঙ্গে চলুন আমরাও সেই রহস্যের জগতে ঘুরে আসি।
অসম্ভব সুন্দর একটা টানটান উত্তেজনার থ্রিলার, ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
দারুণ একটি গল্প। রহস্যের সাথে সাথে গল্পের বিষন্ন দিকটাও খুব ভালো লেগেছে।
অসাধারণ গল্প।
অসাধারণ!!! লেখার শুরুটাই হয়েছে বর্তমান যুগের লেখকদের ভাষার অসামঞ্জস্যতা নিয়ে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। লেখকের লেখার প্রশংসা যতটা করা যায় ততটাই কম মনে হয়। সামান্য এক প্রুফ লিডারের কৌতূহল থেকে বিশাল এক রহস্য সমাধান হলো। সত্যিই চমৎকার।
এত সুন্দর একটা গল্প।