Authors
Explore our collection of books across different authors

মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস
16
Books
258
Followers
সার্টিফিকেটের নাম মোহাম্মদ হাবিবুর রহমান হলেও সুবাস নামেই বন্ধুদের কাছে বেশি পরিচিত। লেখকের শৈশব কেটেছে সবুজ শোভিত গাজীপুরের শিমুলতলীতে। ছোটবেলা থেকেই গল্প, উপন্যাসের প্রতি তার তীব্র আগ্রহ যা আজো সমভাবে বিদ্যমান। তবে কাগজ কলম নিয়ে বসা হবে তিনি ভাবেননি কখনো। করোনার মরণ ছোবল থেকে বাঁচতে এর কার্যকরী ঔষধ এবং ভ্যাকসিন নিয়ে যখন বিশ্বব্যাপী মানুষের মধ্যে চলছে উৎকণ্ঠা, তখন একজন ফার্মাসিস্ট হিসেবে সাধারণ মানুষকে এ বিষয়ে অবগত করানোর সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় কলাম লেখার মধ্য দিয়েই লেখকের লেখালেখির যাত্রা শুরু। বিশ্লেষণধর্মী এই লেখার পাশাপাশি কিছু কাছের মানুষের উৎসাহে শিল্প সাহিত্যের বড় প্ল্যাটফর্ম 'পেন্সিলে' গল্প লেখা শুরু। অনলাইন পাঠকের ব্যাপক উৎসাহে ছোট-বড় সব মিলিয়ে ১৫০ টার মতো গল্প ইতিমধ্যে লেখা হয়েছে। এই পাঠকদের অফুরন্ত ভালোবাসায় এবং অনুপ্রেরণায় ছাপার অক্ষরে প্রকাশিত "অতঃপর অন্ধকারের সুন্দর" বইটি লেখকের প্রকাশিত দ্বিতীয় বই।