

বিখ্যাত শিল্পী রাজন্যা চৌধুরী একদিন শহরের নামকরা চেস্ট স্পেশালিস্ট ডাঃ আরুশের চেম্বারে যান চিকিৎসার জন্য। কাকতালীয়ভাবে সেদিন চেম্বারে রাজন্যার গাওয়া একটি গান বাজছিল। বোরকার আড়ালে থাকায় ডাক্তার সাহেব শিল্পীকে চিনতে পারেননি। যাবার সময় রাজন্যা কৌতূহলী স্বরে জিজ্ঞেস করেন, "আপনার কি এই শিল্পীর গান খুব পছন্দ?" ডাঃ আরুশ উৎসাহের সঙ্গে বলেন, "ভীষণ পছন্দ। কোনোদিন সরাসরি দেখা হলে জিজ্ঞেস করতাম, এত আবেগ দিয়ে এত সুন্দর গান করেন কীভাবে?" রাজন্যা কিছুক্ষণ চেয়ে থাকেন ডাঃ আরুশের মুখের দিকে। কী মনে হতে মুখের নেকাব খুলে সামান্য ঝুঁকে দাঁড়ান। নরম গলায় বলেন, "আমাকে আপনি যেন কী জিজ্ঞেস করতে চেয়েছিলেন?" ডাঃ আরুশ বিস্মিত চোখে তাকিয়ে থাকেন। এ কাকে দেখছেন তিনি? এ তো দেশবরেণ্য শিল্পী রাজন্যা চৌধুরী! পলিমাটির মতো মায়াময় শ্যামলা মুখ, আর ভাসাভাসা চোখে যেন রাজ্যের মায়া। এরপর শুরু হয় এক নরম ভালোবাসার গল্প। কিন্তু গল্পটি সহজ সরল পথে এগোয় না। অপ্রত্যাশিত ও জটিল নানা ঘটনা ঘটতে থাকে। শেষ পর্যন্ত, আরুশ কি রাজন্যাকে পাবেন?
অসাধারণ লেখা। অসম্ভব সুন্দর বাস্তবতা
Read all reviews on the Boitoi app