

বাংলাদেশ কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চীফ মেজর জেনারেল ইশতিয়াক আহমেদ ঝানু গোয়েন্দা এজেন্ট রাহাতকে লন্ডনের কেনসিংটনে পাঠান। উদ্দেশ্য, কেনসিংটনে পালিয়ে থাকা বাংলাদেশের একজন ভয়ংকর অপরাধীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা। এদিকে, অপরাধী লন্ডনের অভিজাত সমাজের একজন। যার ফলে পুরো অপারেশনটা লন্ডন পুলিশের চোখ এড়িয়ে করতে হবে। ধরা পড়লে বাংলাদেশ সরকার রাহাতের পাশে দাঁড়াবে না। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। রাহাত কি পারবে এবারের এই দুঃসাধ্য মিশনে সফল হতে?
"অসাধারণ! দুর্দান্ত!! জাস্ট অসাম! পদে পদে রোমাঞ্চকর অভিজ্ঞতায় ঘেরা একটা থ্রিলার কাহিনী শেষ করলাম। কখনো মনে হচ্ছিলো শার্লক হোমস পড়ছি, কখনো অগাথা ক্রিস্টি, আবার কখনো ফেলুদা। শেষের অংশের থ্রিলিং পর্বটা তো স্রেফ শ্বাসরুদ্ধকর ছিলো। আমি ভেবেছিলাম এইবার রাহাতের এতো এতো কষ্ট সব পানিতে চলে গেলো! উফফ! কি ভীষণ চৌকস লেখনী!! অসংখ্য ধন্যবাদ লেখককে এমন চমৎকার একটা কাহিনী লেখার জন্য।"
অসাধারণ! দুর্দান্ত!! জাস্ট অসাম! পদে পদে রোমাঞ্চকর অভিজ্ঞতায় ঘেরা একটা থ্রিলার কাহিনী শেষ করলাম। কখনো মনে হচ্ছিলো শার্লক হোমস পড়ছি, কখনো অগাথা ক্রিস্টি, আবার কখনো ফেলুদা। শেষের অংশের থ্রিলিং পর্বটা তো স্রেফ শ্বাসরুদ্ধকর ছিলো। আমি ভেবেছিলাম এইবার রাহাতের এতো এতো কষ্ট সব পানিতে চলে গেলো! উফফ! কি ভীষণ চৌকস লেখনী!! অসংখ্য ধন্যবাদ লেখককে এমন চমৎকার একটা কাহিনী লেখার জন্য।
Read all reviews on the Boitoi app
চমত্কার লিখনি। গল্পটিও বেশ গুছানো।
প্রিয় লেখকের দুর্দান্ত থ্রিলারটি পড়ে নিজেকে পাঠক হিসেবে তৃপ্ত মনে হচ্ছে❤️। তুখোড় গোয়েন্দা রাহাত মন মগজে দোলা দিয়ে গেছে তার অপরিসীম দেশপ্রেম, তীক্ষ বুদ্ধিমত্তা,স্মার্টনেস, ধারালো প্রতিভা আর তরিৎ সিদ্ধান্ত নেয়ার অসাধারণ দক্ষতার কারনে।😍 রাহাতের পাশাপাশি অন্য চরিত্র গুলোও বেশ সাবলীল ছিলো। সাথে স্থান,কাল পরিবেশের বর্ননা এতো টাই নিখুঁতভাবে উঠে এসেছে যেন চোখের সামনে সবটা ঘটছে😱। ১০ম পর্বে এসে আমিও আবেগি হয়ে উঠেছিলাম। শেষটায় কি হয়, রাহাতের দেশপ্রেম নাকি দিলশাদ নামক বেইমানের জয়। অবশেষে যেন শান্তির প্রলেপ।❤️ ওয়েল ডান গ্রেট গোয়েন্দা রাহাত। আর এই চমৎকার চরিত্র কে উপহার দেয়ার জন্য লেখক সুবাস ভাইকে জানাই অনেক শুভ কামনা আর ধন্যবাদ। ❤️👌 ❤️
গল্পটি এককথায় দুর্দান্ত।
চমৎকার একটা গল্প
ভাইয়ার থ্রিলারগুলি সবসময়েই উপভোগ্য, বিশেষ করে ডিটেলিং দেখে বারবার ভাবতে বাধ্য হই, এত কিছু কিভাবে জানেন উনি! এখানেও ব্যাত্যয় হয়নি, এক পর্যায়ে ভাবছিলাম লেখক বুঝি নিজেই নর্থ সি তে দীর্ঘদিন জাহাজ চালিয়েছেন। কাহিনী বরাবরের মত সাবলীল, পড়তে শুরু করলে শেষ করতেই হবে। অনেক শুভকামনা।
Oshadharon! Golpota porar somoy Dan Brown er Origin porar ekta vibe pelam, sekhaneo eto sundor kore place gular description chilo je ami golpo porar moddhei google kore kore location gula dekhchilam,eta porar somoyo same kaj korechi. Ar golper twist gula just onno level er! Thanks a lot writer.
লেখকের সবগুলো লেখাই আমি দারুণ আগ্রহ নিয়ে পড়ি। আর প্রতিবারই আগেরটি র ছেয়ে বেশি মুগ্ধ হই।
অসাধারণ এক স্পাই থ্রিলার অপারেশন কেনসিংটন যা ৯০ দশকের মাসুদ রানা সিরিজের কথা মনে করিয়ে দেয়। গল্পের শেষাংশে জাহাজে রাহাতের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স থ্রিলারটিকে পূর্ণতা দিয়েছে। এরকম বই আরও চাই।
অনেক দিন পর রোমাঞ্চকর একটা গল্প পড়লাম। অসাধারণ ♥️♥️ আরও লিখতে থাকুন।