

শারমিনা, শামীমা, আমিরা এবং খাদিজা—ইংল্যান্ডে বড় হওয়া চারজন মেয়ে। প্রথম তিনজনের বয়স পনেরো, আর খাদিজার বয়স ষোলো। এই বয়সে তারা হুট করে সব ছেড়ে আইসিসে যোগ দেওয়ার জন্য সিরিয়ায় চলে যায়। শারমিনা, আমিরা এবং খাদিজা অল্প সময়ের মধ্যেই সেখানে মারা যায়। শুধুমাত্র শামীমা বেঁচে থাকে। সিরিয়ায় থাকাকালীন শামীমা তিন সন্তানের জন্ম দেয়। কিন্তু এই মৃত তিন সন্তানের মা শামীমা ব্রিটিশ নাগরিকত্ব হারিয়ে বর্তমানে সিরিয়ার এক উদ্বাস্তু শিবিরে আটক রয়েছে। তবে, গল্পটি শুধু এই চারজনের নয়। পশ্চিমা দেশগুলো থেকে বিভিন্ন বয়সী মেয়েরা একই পথে পা বাড়িয়েছে। তাদের কথা মাথায় রেখেই এই উপন্যাসটি লেখা। এটি সম্পূর্ণ কাল্পনিক, তবে এই ধরনের শত শত নারীর জীবনের কাহিনী থেকে অনুপ্রাণিত।