Authors
Explore our collection of books across different authors

আমিনা তাবাস্সুম
6
Books
97
Followers
আমিনা তাবাস্সুম, একজন ব্রিটিশ বাংলাদেশি লেখক। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় কিন্তু পড়াশুনা, সংসার এবং কর্মজীবন যুক্তরাজ্যে। ম্যাথস এবং কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। পরবর্তীতে পাবলিক ম্যানেজমেন্টে মাস্টার্স করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে। দীর্ঘ ষোলো বছর ইংল্যান্ডের লোকাল গভর্ণমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকুরির পর বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। আমিনার চাকুরীর বিষয় ডাটা এবং পরিসংখ্যান হলেও আগ্রহ হলো বাংলা সাহিত্য। অনলাইন এক সাহিত্য গ্ৰুপের মধ্য দিয়েই মূলত লেখালেখির শুরু ও প্রসার। আমিনার প্রকাশিত পাঁচটি বাংলা উপন্যাস - মাতৃত্ব (২০২১), আহারে জীবন (২০২২), হৃদয়ের রসায়ন (২০২৩), মরীচিকার সন্ধানে (২০২৪) এবং হোয়াইটচ্যাপেল (২০২৪)। মাতৃত্বের ইংরেজি অনুবাদ ২০২৪ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে। স্বামী এবং দুই সন্তান নিয়ে ইংল্যান্ডের সারেতে তাঁর বর্তমান নিবাস।