

ফেসবুকের সাহিত্যগ্রুপে শুরু হয়েছিল এক নতুন যাত্রা—লেখালেখির, বন্ধুত্বের আর বিশ্বাসের। কিন্তু এক বন্ধুত্বের টানেই পাল্টে যায় সব সমীকরণ। বিশ্বাসের জায়গায় জন্ম নেয় সন্দেহ, আন্তরিকতার ভেতর লুকিয়ে থাকে সূক্ষ্ম পরিকল্পনা, আর ধীরে ধীরে মুছে যায় সত্য আর ভ্রমের সীমারেখা। মেঘ কেটে যাবার প্রতীক্ষায় থেকে থেকে উপলব্ধি ঘটে— যে মেঘের আড়ালে কোনোদিন সূর্যই ছিল না, সেই মেঘ কাটে কীভাবে? “মেঘের আড়ালে” — ব্যক্তিগত অনুভূতির আলোকে রচিত এই উপন্যাস মানবমনের জটিলতা, বিশ্বাস, প্রতারণা ও আত্মউপলব্ধির এক কাহিনি।
"আমিনা তাবাস্সুম বরাবরই আমার প্রিয় একজন লেখক।তার লেখনী সহজ সাবলীল , আর সবসময়ই একটি বলীষ্ঠ নারী চরিত্র থাকে যা আমাকে বার বার মুগ্ধ করে। এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। একটি সহজ শক্তিশালী চরিত্রের পাশাপাশি এ গল্পে টক্সিক চরিত্র ও আছে। বন্ধু নির্বাচনে আমাদের অনেক বেশী সতর্ক হওয়া উচিৎ । এক কথায় চমৎকার একটি গল্প।"
আমিনা তাবাস্সুম বরাবরই আমার প্রিয় একজন লেখক।তার লেখনী সহজ সাবলীল , আর সবসময়ই একটি বলীষ্ঠ নারী চরিত্র থাকে যা আমাকে বার বার মুগ্ধ করে। এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। একটি সহজ শক্তিশালী চরিত্রের পাশাপাশি এ গল্পে টক্সিক চরিত্র ও আছে। বন্ধু নির্বাচনে আমাদের অনেক বেশী সতর্ক হওয়া উচিৎ । এক কথায় চমৎকার একটি গল্প।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দরভাবে অনলাইন লেখালেখির আড়ালের অস্বচ্ছ জগতের কথা তুলে ধরা হয়েছে। আমার ধারণা ছিল এই পিছে কথা বলা হয়ত বাংলাদেশে সম্ভব, বিদেশে না, কারণ ওখানে হাড়ভাংগা খাটনী করতে হয়, বাসা অফিস সবখানেই।