

পূর্ব লন্ডনের বুকে অবস্থিত বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেল—বলা যায়, যুক্তরাজ্যে বাংলাদেশিদের হৃদয়ভূমি। মূলত সিলেট থেকে আসা বাংলাদেশিরা জীবিকার অন্বেষণে হোয়াইটচ্যাপেল এবং এর আশপাশের এলাকায় পাড়ি জমায়। সেই হোয়াইটচ্যাপেলের কাছেই বসবাস করে অভিবাসী তিন ভাই এবং তাদের পরিবার। ছোট ভাইয়ের কন্যা, সতেরো বছর বয়সী নূরী—উগ্র, উদ্ধত, বিদ্রোহী এবং উদ্দাম। রক্ষণশীল পরিবারের কাছে সে ছিল এক অদম্য মেয়ে। মাদকাসক্তি, উচ্ছৃঙ্খলতা আর অশ্লীলতা যেন ওর জীবনের নিত্যদিনের সঙ্গী। হঠাৎ একদিন গুরুতর ছুরিকাহত অবস্থায় পাওয়া যায় নূরীকে। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয় উপন্যাসের কাহিনি। নূরী রহস্যের জট খুলতে গিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় তার জটিল ও রহস্যময় জীবন। আর সেই সঙ্গে উদ্ঘাটিত হতে থাকে নূরীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আরও কিছু রহস্যময় চরিত্র ও সম্পর্ক। কাল্পনিক এই উপন্যাসে হোয়াইটচ্যাপেল ও এর আশপাশের এলাকার ইতিহাস, ঐতিহ্য, রূপ, রং, রস, গন্ধের মধ্য দিয়ে অনাবৃত হয় এক জটিল ও দুর্বোধ্য পরিবারের রোমহর্ষক উপাখ্যান।
কি সুন্দর আর সাবলীল ভাষায় লিখা একটা বই। জন্নাত আর নূরীর জন্য কষ্টে আমার বুকটা ভেঙে যাচ্ছিলো। খালি মনে হচ্ছিলো নূরীটা বেচে থাকতো।
Read all reviews on the Boitoi app