

আমার ডিভোর্স চাই। গলার টাই বাঁধতে বাঁধতে বললো পৌষ। তৌসিফ প্রশ্ন করলো, -- কাকে বিয়ে করবে? -- বিয়ে কেন করব? -- মানুষ ডিভোর্স কেন চায়? নতুন করে শুরু করতেই তো। -- আমি এত কিছু জানি না। আমার ডিভোর্স চাই। তায়ু, তৌশি আমার। আমি দিব না। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে চাইলো। তার কণ্ঠনালী কাঁপছে। প্রশ্ন করলো পৌষের পেটে হাত রেখে, -- আর ও? পৌষ তাচ্ছিল্য হাসলো। প্রশ্নোত্তরে বললো, -- ও কখনো আপনার ছিলোই না, তায়ু'র বাবা। ও শুধু আমার। আমার অব ও।
"তৌসিফ আর তার হানি বরাবরই আমার ভীষণ প্রিয় । যত পড়ি ততই ভালোলাগে । এক কথাতে মন ভালো করা জুটি । তবে একটু কষ্ট পেলাম আপু ,আপনি আরও একটু বড় করে লিখলেই পারতেন 🥺 এইটুকুতে মন ভরেনি 🫠 এত এত ভালোবাসার ও শুভ কামানা তোমার জন্য 🤍🦋😊"
তৌসিফ আর তার হানি বরাবরই আমার ভীষণ প্রিয় । যত পড়ি ততই ভালোলাগে । এক কথাতে মন ভালো করা জুটি । তবে একটু কষ্ট পেলাম আপু ,আপনি আরও একটু বড় করে লিখলেই পারতেন 🥺 এইটুকুতে মন ভরেনি 🫠 এত এত ভালোবাসার ও শুভ কামানা তোমার জন্য 🤍🦋😊
Read all reviews on the Boitoi app
❤️❤️❤️ Ettto valo je ki bolbo.. Masha allah 😍.. Mon ta juray gelo pore..ami ei boiyer opekhkhay achi
অনেক ভালোবাসার তৌসিফ আর পৌষরাত!
মামাতো ভাই ও তার হানি কে ভীষণ ভালো লাগে। অসম্ভব সুন্দর হয়েছে 💗💗
মামাতো ভাই আর তার হানিকে নিয়ে যত বলি কম হয়ে যায়... সত্যি বলতে অনেক ভালো লেগেছে তৌসিফ পৌষরাত আর তাদের ৪ ছানা কে নিয়ে লেখা গল্প টা
এক কথায় অসাধারণ
তোমার সব লেখাই ভালো লাগে। যখন কোনো কাজ পাই না এসেই হানি পড়ি। অসম্ভব ভালো লাগার একটা গল্প। চরিত্র গুলো নিয়ে আলাদা কিছু বলার নেই তবুও ই-বুকের পৌষ চরিত্রটা সত্যিই নজরকাড়া ও প্রশংসা যোগ্য। লেখিকার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। অনেক অনেক সফলতা অর্জন করো।❤️
আমি কিভাবে কি লিখবো বুঝতে পারছি না, আমার "হানি" পড়ে মনে হয়েছে আমার কষ্টের জমানো টাকা দিয়ে এই বইটা কিনা স্বার্থক হয়েছে। খুবই ভালো লেগেছে। চমৎকার লিখেছেন আপু
আপনার আরেকটি প্রাণবন্ত সৃষ্টি "তৌসিফ_পৌষরাত" জুটি,,,সেই সৃষ্টির শুরু থেকেই আজো দুষ্টু মিষ্টি খুনসুটি ময় ভালবাসায় ভরপুর একটি পরিপূর্ণ সংসার তুসু _পৌষির,, হানি গল্পে তৌসিফের ভয় থেকে জন্মানো অভিমান,ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো চমৎকার পরিপূর্ণতার দিকে এগিয়ে গিয়েছে তাদের বিশুদ্ধ ভালোবাসা,,, এতিম পৌষ তার সমস্ত ভালবাসা দিয়ে তৌসিফের জীবন কে জোছনার স্নিগ্ধতায় রাঙিয়ে তুলেছে,,,সার্থক আপনার "হানি",,সাফল্যের শীর্ষে আপনার লেখনি _একরাশ শুভকামনা ও ভালবাসা রইলো
গল্প'টা'র সম্পর্কে মন্তব্য পেশ করার মতো ভাষা আমার জানা নেই। শুধু এতটুকুই বলব গল্প'টা আমার অনেককক পছন্দের। লেখিকাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবে গল্পে এতটুকু স্পষ্ট যে লেখিকা অনেক যত্ন নিয়ে গল্প'টা লিখেছেন সবশেষে লেখিকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।🫶