

সকালটা শান্ত, খুবই শান্ত। বালডিচিয়ার ছোট্ট পাহাড়ি কটেজের কাঠের জানালা দিয়ে রোদের নরম রেখা ঢুকে পড়ছে ঘরে। পাহাড়ের ওপারে সূর্য উঠেছে, হালকা কুয়াশার বুক চিরে। অরা ধীরে ধীরে চোখ মেলে, ঘুমঘুম চোখে পাশ ফিরে তাকায়। আরিশ ঘুমিয়ে আছে এক হাতে ওকে জড়িয়ে। আরিশের নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর কানের পাশে। অরা নিজের বাঁধা হাত খুলে নিয়েছিল রাতের কোনো এক সময়। তবু ওর শরীর জুড়ে লেগে আছে ভালোবাসার চিহ্ন। ওদের বিছানায় ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি, একটু পাশে পড়ে আছে শাল, খুলে রাখা গ্লাভস… রাতের বুনো ঢেউ এখন সকালে এসে থিতু হয়েছে এক গভীর শান্তিতে। অরা হাত বাড়িয়ে আরিশের গাল ছোঁয়, আরিশ চোখ মেলে হাসল। একটু অবাক হলো অরা, আজ এত জলদি ঘুম ভাঙল আরিশের! “তুমি এমনভাবে ঘুম থেকে জাগাবে, জানলে আগে ঘুমাতাম না।” “ঘুমালেনই তো ঘণ্টা দুয়েক আগে।” লজ্জায় মাথা নিচু করে বলল অরা। আরিশ আড়মোড়া ভেঙে উঠে বসলো। “এতো হট, মিষ্টি একটা পাখি সাথে থাকলে ঘুমানো যায়? তুমিও কিন্তু কম যাও না।” লজ্জা পেলো অরা। গত রাতের কথা ভাবলেই শরীর জুড়ে কাঁপন ধরে। “আপনি খুব খারাপ। আমি গোসল সেরে আসছি।” “হ্যাঁ, যাও। নাস্তা সেরে ঘুরতে বের হবো।” অরা ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে ওয়াশরুমের দিকে এগোল।
"অনেক সুন্দর হয়েছে 💝💝। আরিশের প্রথমদিকের পাগলামি ভয়ংকর হলেও, সত্যি বলতে ও ভালোবাসতে জানে,কেয়ার করতে জানে।আর অনেক ভালোলাগে ও যখন ছোট ছোট কমপ্লিমেন্ট এ অনেক কুশি হয়ে যায়।ইশ অনেক সুন্দর হয়েছে।😍💝"
অসাধারণ
Read all reviews on the Boitoi app
Loved it, 😍
অনেক সুন্দর হয়েছে 💝💝। আরিশের প্রথমদিকের পাগলামি ভয়ংকর হলেও, সত্যি বলতে ও ভালোবাসতে জানে,কেয়ার করতে জানে।আর অনেক ভালোলাগে ও যখন ছোট ছোট কমপ্লিমেন্ট এ অনেক কুশি হয়ে যায়।ইশ অনেক সুন্দর হয়েছে।😍💝
আমার পড়া বেস্ট ই-বুক ছিলো এটা🥀❤️🩹।অনেক ধন্যবাদ আপি এত সুন্দর ই-বুক পড়ার সুযোগ করে দেওয়ার জন্য❤️।ভীষণ মিস করবো অরা আরিশ কে🥺।মনে এক কোণে আজীবন থেকে যাবে আরিশ ও তার হামিংবার্ড🥀🌸।
অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে অনেক সুন্দর হয়েছে
আরিশের পাগলামির পাগল আমি,জয় আরিশের পাগলামির জয়,জয় লেখিকা আপুর লেখার জয় বলেই আমি আমার বক্তব্য শুরু করলাম। জীবনে কখনো বই গিফট পাইনি।কত গিফট পোস্ট দেখেছি,বাট আমার আফসোস হামিংবার্ড শেষ করে দিল।লেখিকা আপু গিফট করেছে আমাকে 🥺।এত ইমোশন কই রাখি,আরিশের পাগল তো আমি প্রথম থেকেই,এই বইটা যেন আরো পাগল করে দিল। এমন পাগল প্রেমিক যদি আমি পেতাম, কেউ যদি আমার জন্য একটু পাগল হতো!!বাট কেউ তো ফিরেও দেখে না 😒 অরা চরিত্রের কথা যা ই বলি না কেনো তাই যেন কম হয়ে যাবে।কল্পনা করা বা বলা যতটা সহজ করাটা ঠিক ততটাই কঠিন।সে যে আরিশের সাথে মানিয়ে নিয়েছে এই ই অনেক। আর বাকি রইল লেখিকা আপু,আমি তাকে জীবনে ভুলবো না।আমার উইশলিস্টে থাকা বইয়ের মধ্যে হামিংবার্ড প্রথম দিকেই ছিল,এখনো আছে।একে তো বেকার তারপরে আবার গরিব,কেনার সামর্থ্য নাই। আজকে আরিশের মতো কেউ জীবনে থাকলে বলতাম আমাকে শুধু বই কিনে দেও,বিনিময়ে তোমার জন্য পাগল হয়ে পাবনায় যেতেও রাজি। একদিন আমারো টাকা হবে, প্রয়োজনে বরের পকেট মারবো কিন্তু লেখিকা আপুর সব বই কিনেই ছাড়বো ইং-শা-আল্লাহ। আমি কথা গুছিয়ে বলতে পারি না। রিভিউ দিচ্ছি নাকি টাকার জন্য আফসোস করছি তাই ই বুঝতে পারছি না। আর আমি অবিবাহিত মানুষ, রোমান্টিক কিছু পড়িনা আমি।আরিশের আদর শুরু হলেই আমি অন্ধ হয়ে যায়।না পড়েও বলছি,আমি আরিশের আদরের ফ্যান। খুব বড় ফ্যান। আই লাভ ইউ আরিশ,লাভ ইউ লেখিকা আপু। জয় আরিশের আদরের জয়,জয় লেখিকা আপুর কল্পনার জয় বলে আমি আমার বক্তব্যের ইতি টানিলাম কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি,যে আরিশ কে পড়বে সে অবশ্যই তার প্রেমে ডুববে।
গল্পটা অনেক সুন্দর ছিল♥️♥️♥️♥️♥️ just অসাধারণ
Apu onek sundor hoyche 💗 pore moja paichi tumar golpo amr always Valo lage. R hummingbird amr pio golpo aro sundor sundor golpo likho ☺️
MY favourite book
আরিশ আমার ড্রিম বয়, ❤️❤️❤️ তাসনিয়া আপুর উপন্যাস গুলোর মধ্যে আমার খুব পছন্দের এই হামিং বার্ড উপন্যাসটা।আর আপুর লেখার হাত মাশাআল্লাহ ❤️❤️❤️