

বাড়ির সামনে হাস্নাহেনার দুটো গাছ থেকে ভুরভুর করে ঘ্রাণ আসছে। কিন্তু সেই ঘ্রাণ আমাকে এলোমেলো করে দিচ্ছে। তাকে সঙ্গী করে আমি ফিরে যাচ্ছি বিশ বছর আগের সেই ছোট্ট বাড়িতে। যখন আমরা তিন ভাইবোন তীর্থের কাকের মতো বসে থাকতাম— আব্বা কখন ফিরবেন, কখন হাতে থাকবে ঘোষের লাড্ডু। কী যে উত্তেজনা, কী যে আনন্দ! আমাদের টিনের ছাদের ছোট্ট ঘরজুড়ে বাজত খিলখিল হাসি। দূর থেকেও সেই হাসি শোনা যেত। পাড়ার হাটুরে ছেলেরা জানালার কাছে উঁকি দিত। আব্বা তাদের ডেকে এনে পান খাওয়াতেন। সময়ের সঙ্গে সব বদলে যায়। কিন্তু কিছু ঘ্রাণ, কিছু মুহূর্ত, কিছু স্মৃতি থেকে যায়— যেগুলো মানুষকে সবচেয়ে বেশি পাগল করে দেয়। মৃত্যু ছাড়া এই স্মৃতির জট থেকে মুক্তি মেলে না।
"কি বিষন্ন সুন্দর! কেন যে আমরা বড় হলে শৈশব, কৈশোর ভুলে যাই। যে ভাইবোনেরা আদরে, খুনসুটিতে একসাথে বড় হয়, যোজন যোজন দূরত্ব কোথা থেকে এসে সেই সম্পর্কগুলোর মাঝে জায়গা করে নেয়। জীবনে কেউ কারো আপন নয়, শুধুমাত্র কিছু সময়ে পাশাপাশি পথচলা, আর কিছু না!"
কি বিষন্ন সুন্দর! কেন যে আমরা বড় হলে শৈশব, কৈশোর ভুলে যাই। যে ভাইবোনেরা আদরে, খুনসুটিতে একসাথে বড় হয়, যোজন যোজন দূরত্ব কোথা থেকে এসে সেই সম্পর্কগুলোর মাঝে জায়গা করে নেয়। জীবনে কেউ কারো আপন নয়, শুধুমাত্র কিছু সময়ে পাশাপাশি পথচলা, আর কিছু না!
Read all reviews on the Boitoi app