

গালিব ভোরের হাতটা ছাড়ে না। জীবনে একটা প্রেম করা দূর, কারো হাত অব্দি ধরা হয়নি তার। এখন বিবাহিত, সে চাইলেও বউকে ছাড়তে পারবে না। ছাড়বেও না। এখন তো মন চাইছে পিএইচডিতেও ভোরটাকে নিয়ে যেতে। একে ছাড়া থাকাটা তো মুশকিল হয়ে যাবে তার কাছে। গালিব হঠাৎ প্রশ্ন করে, -- আমাকে ছাড়া থাকতে পারবি ভোর? -- কোথায় যাবে তুমি? -- এই ধর, যখন আমি বাইরে যাব, তখন তুই থাকতে পারবি? -- কেন যাবে? -- পিএইচডি করতে যাচ্ছি। আর মাত্র কিছুদিন আছে। -- আমি যাব না তোমার সাথে? গালিবের মনটা ছোট্ট হয়ে এলো। তার সহজ সরল বউ। পিএইচডির অর্থও বোধহয় বুঝে না সে, অথচ প্রশ্ন করছে সাথে যাবে কি না। এদিকে ভোর ভাবছে ভিন্ন কিছু। গালিব যদি তাকে রেখে চলে যায়, তাহলে ভোরের কি হবে? তাকে তো গ্রামে পাঠিয়ে দিবে। আবার পড়াশোনা। আবার সেই জ্বালা। ভোর মানে না। কিছুতেই না। গালিবের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বলতে লাগলো, -- যেখানেই যাও, আমাকে নিয়ে যাবে। আমি তোমার সাথেই থাকব। গালিবের মনটা আবার নরম হয়ে এলো। মুহূর্তেই গলে কাদা হলো সে, কিন্তু এই শেষ সময়ে তার কি করার আছে? হঠাৎ করে কিভাবে ভোরকে নিয়ে যাবে? সবচাইতে বড় কথা, ভোরকে তার বউয়ের পরিচয়ে নিতে চাইলেই ধরাটা খাবে। তখন পিএইচডি ডিগ্রী তাকে বিদেশ না, বরং জেলখানা থেকে নিতে হবে।
"মাশা আল্লাহ মাশা আল্লাহ 🥹💝😍 প্রেমসুধা 1&2 এর পর এই গল্প এত্ত এত্ত ভালো লাগছে 💝 আপুর গল্প মানেই বেস্ট 💝"
মাশা আল্লাহ মাশা আল্লাহ 🥹💝😍 প্রেমসুধা 1&2 এর পর এই গল্প এত্ত এত্ত ভালো লাগছে 💝 আপুর গল্প মানেই বেস্ট 💝
Read all reviews on the Boitoi app
খুবই ভালো লেগেছে
খুব খুব সুন্দর হয়েছে গল্প টা অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গল্প উপহার দেয়ার জন্য কীনে সাথক হলাম অসাধারণ একটি গল্প 😘😘😍😍🤎💜🤎💜💜😁💜🤎🥰🥰🥰🥰🖤🖤🖤💚💛🧡💜💙🩵🩷🤍🩶🖤🤎💓💗💖❣️💜💚💙🧡❤️🖤🩶🤍💙💜💖❣️♥️🩵💛🧡💙💜
এক সাধারণ কাহিনী অসাধারণ হয়ে ওঠার সুন্দর শৈল্পিক লিখনী। ধন্যবাদ এত সুন্দর একটা গল্প দেয়ার জন্য।
সাইয়্যারা আপুর লিখা অনেক দিন পরে পরলাম।বরাবরের মতোই আমি আবার তার লেখার প্রেমে পরলাম।❤️❤️একটা মানুষ এতটা অসাধারণ ভাবে কি করে লিখতে পারে।"গালিব এবং তার গালেবানের অংশ ফারিব" ভিষণ মায়াময় ছিল।সর্বপরি তাদের ফ্যামিলি বন্ডিং খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।🤍🕊️ দোয়া রইল আপুর জন্য,যেন আমাদের এমন গল্প আরো উপহার দিতে পারে... 🤭🤭
Khub shundor golpo
“গালেবান” — এক অনন্য পাঠযাত্রা। এই ই-বুকটা শব্দে নয়, অনুভূতিতে লেখা। প্রতিটি বাক্যে এমন মাধুর্য যে মনে হয় লেখক শুধু গল্প বলেননি, মনের ভেতর একেকটা দৃশ্য এঁকে দিয়েছেন। ভাষা এতটা মোলায়েম, এতটা গভীর—মনে হয় যেন কলমে নয়, হৃদয়ে লেখা শব্দগুলো। খুবই চমৎকার লেগেছে পড়ে, এক বসায় শেষ করার মতো একটা সার্থক ই-বুক
Osadharon,amazing chilo golpo apu. I am totally speechless apu, ato sundor golpo dayor jonno apnake thank you so much apu ❤️❤️
অনেক ভালো লেগেছে পড়ে 🥰 একবারে মন ছুঁয়ে গেল গালেবান ❤️🥰
অনেক অনেক ভালো লেগেছে।