

এই মহানগরীর সারি সারি অট্টালিকার মধ্যে একটি বহুতল ভবনের ছয়তলায় আচমকা একদিন পাওয়া যায় এক তরুণীর মৃতদেহ! কী তার পরিচয়? তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের ধাপে ধাপে উন্মোচিত হয় কতজনের মুখোশ! বেরিয়ে আসে কত অজানা সত্য! এই নাগরিক সভ্যতার ইটে ইটে কত পাপ... কত অন্ধকার লুকিয়ে আছে! লোভ আর উচ্চাশা বরাবরই মানুষকে ধ্বংস করে দেয়। সব জেনেও মানুষ কেন পা বাড়ায় আদিম অন্ধকারের পথে? ওপরে ওঠার সহজ পথ খুঁজে পাওয়ার মারণ নেশায়?
ভালো হয়েছে। রুনার নিজস্ব চিন্তা- ভাবনার পার্ট, কিভাবে রহস্যের জট খোলার চেষ্টা করছে, ওয়ার্কিং প্রসেসটা আরেকটু আসলে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
গল্পটা এত বেশি ইন্টারেস্টিং লাগছে যে দেরি না করে বই নিয়ে নিলাম। পড়া শেষ করে ফাইনাল রিভিউ দিয়ে দিব।