

বইপড়ুয়া মা মেয়ের নাম রেখেছিল ‘সন্ধ্যামালতী’। মেয়ে একদিন তার নামের মতোই স্বতন্ত্র ব্যক্তিত্বের মানুষ হবে, মায়ের মনে হয়তো এমনটাই আশা ছিল। খুব সুন্দর কিছু স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে শুরু হয় সন্ধ্যামালতীর জীবন। কিন্তু আলোতে বাস করেও অন্ধকারের হাতছানি একদিন তাকে ব্যাকুল করে তোলে। সত্যি সত্যিই জীবনটা একসময় সন্ধ্যামালতীর মতোই অর্থপূর্ণ হয়। সন্ধ্যার অমনিশার দিকে তাকিয়ে সন্ধ্যামালতীও একদিন ডুব দিতে চায় তার অতল গহ্বরে! কিন্তু কেন?
"কোন দোষ না করেও সন্ধ্যামালতীর এমন পরিণতি ভীষণ হৃদয় বিদারক। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা লেখিকা এই ছোট গল্পটিতে বেশ সাবলীলভাবে তুলে ধরেছেন।"
কোন দোষ না করেও সন্ধ্যামালতীর এমন পরিণতি ভীষণ হৃদয় বিদারক। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা লেখিকা এই ছোট গল্পটিতে বেশ সাবলীলভাবে তুলে ধরেছেন।
Read all reviews on the Boitoi app
Aha!!! Shandhamaloti. ❤❤❤
আপুর লেখা বরাবরই ভালো । সন্ধ্যামালতীর জন্য খুব কষ্ট লাগলো, যে সময়ের প্রেক্ষাপটে লেখা, তখন থেকে আজকের দিনে পরিস্থিতি আরও ভয়াবহ । মেয়েদের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত