

আমাদের অনেকেরই ছোটবেলার সবচেয়ে প্রিয় গল্প ছিল ‘স্বার্থপর দৈত্য।’ এক দৈত্য ছিল, যার সুন্দর বাগান ছিল। কিন্তু সে কাউকে সেখানে খেলতে দিত না। তাই বাগানে সারাবছর শীত বইত। একদিন কিছু শিশু দেয়ালের ফাঁক দিয়ে বাগানে ঢুকে পড়ল। তাদের খেলা-ধুলায় বাগানে ফিরে এল বসন্ত। ছোট এক শিশুর প্রতি মায়া দেখা দিতে লাগল দৈত্যের মনে। সে বুঝল, এই শিশুদের খুশি তার বাগানকেও সুন্দর করে তুলছে। তাই দৈত্য দেয়াল ভেঙে বাগান খুলে দিল সবার জন্য। কিন্তু একদিন সেই ছোট শিশুটি উধাও হয়ে গেল। দৈত্য খুব দুঃখ পেল। এরপর??