

এই নামের কারণ? পাঁচটি গল্প, পাঁচ ধরনের। কোনোটা মিথোলজি, কোনোটা অলৌকিক লোকগল্পের আদলে, কোনোটা সামাজিক, কোনোটা আবার টাইম ট্রাভেলের মতো রহস্যময়। জাদু আর বাস্তবতার মিশেলে পাঁচ স্বাদের পাঁচটি গল্প নিয়ে আসছে ই-বুক - জাদুবস্তবতার গল্পগুলো। এবং পাঁচটি গল্পই বিদেশি পটভূমিতে লেখা। একটা অনুবাদ ধরনের স্বাদ দিলেই, একদমই মৌলিক গল্প। পাঁচটি গল্প হলো: ১) ন্যাচার এসকেপ স্পা ২) ফ্লাইট নং একুশ ৩) হেলফাস্টের গোলাপি হৃদয় ৪) নিডিং উইথ লাভ ৫) মন্ত্রের সাধন কিংবা... প্রায় সাত হাজার শব্দের এই ই-বুকের মূল্য থাকবে মাত্র ২৫ টাকা। হ্যাঁ, গল্পগুলো আমি বিভিন্ন সময় আমার পেজে আর গ্রুপে দিয়েছি। কিন্তু এধরনের গল্প অনলাইনে ফেলে রাখতে চাই না। কেননা, এধরনের একেকটা গল্প লিখতে ঐ জায়গা, লোকগল্প নিয়ে অনেক পড়তে হয়। এত পরিশ্রমের লেখাগুলো একটা জায়গায় রাখার জন্যই ই-বুক করে রাখা। ই-বুক সংগ্রহ করবে কিনা, তা একান্ত পাঠকের হাতে ছেড়ে দিলাম।
"পাঁচটি ভিন্ন স্বাদের গল্পের এক ছোট্ট ভান্ডার বলা যায় এই ইবুকটা কে। প্রতিটি গল্প পড়ে আলাদা এক অনুভূতি হয়েছে। লেখক যে খুবই দক্ষতার সঙ্গে প্রতিটি গল্পের প্লট তৈরি করেছেন তা তার লেখনীতে স্পষ্ট বোঝা যায়। কোজি গল্প যেমন আছে তেমনি আছে লোককথা; কখনো যেমন ছিলাম বারমুডা অঞ্চলে তেমনি চলে গিয়েছিলাম স্বর্গে দেবতাদের আসরে। আমি সাধারণত ফ্যান্টাসি গল্প পড়ি না। তবে এই ইবুকের গল্পগুলো বেশ উপভোগ করেছি। রুকসাত আপুর জন্য শুভ কামনা রইলো। এমন আরো গল্প পড়তে চাই 🫶🏻"
পাঁচটি ভিন্ন স্বাদের গল্পের এক ছোট্ট ভান্ডার বলা যায় এই ইবুকটা কে। প্রতিটি গল্প পড়ে আলাদা এক অনুভূতি হয়েছে। লেখক যে খুবই দক্ষতার সঙ্গে প্রতিটি গল্পের প্লট তৈরি করেছেন তা তার লেখনীতে স্পষ্ট বোঝা যায়। কোজি গল্প যেমন আছে তেমনি আছে লোককথা; কখনো যেমন ছিলাম বারমুডা অঞ্চলে তেমনি চলে গিয়েছিলাম স্বর্গে দেবতাদের আসরে। আমি সাধারণত ফ্যান্টাসি গল্প পড়ি না। তবে এই ইবুকের গল্পগুলো বেশ উপভোগ করেছি। রুকসাত আপুর জন্য শুভ কামনা রইলো। এমন আরো গল্প পড়তে চাই 🫶🏻
Read all reviews on the Boitoi app
পাঁচটি ভিন্ন স্বাদের গল্পগুলো। ই-বুকটি পড়তে পড়তে বুঝতে পারছিলাম কতখানি খাটুনি খেটেছেন লেখিকা গল্পের তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে। চমৎকার একটা বই! লেখিকার জন্য শুভকামনা রইলো।
রুকসাত জাহানের গল্প ভালো লাগতো। সেই ধারাবাহিকতায় চমৎকার লাগলো ইবুকটি।
পাঁচটি অণুগল্পের সমন্বয়ে তৈরি এই ইবুক টি। প্রতিটি ইবুকই খুব চমৎকার। রুপকথার আলোকে ঘেরা। একেকটার মাঝে একেক টুইস্ট। খুব ভালো লেগেছে।
৫ টা গল্পই অনেক সুন্দর। মনে হয় গল্প গুলো পড়ার পর অনেকক্ষণ এর রেশ রয়ে যায়।
চমৎকার পাঁচটি ফিকশনাল গল্প দিয়ে সাজানো হয়েছে "জাদুবাস্তবতার গল্পগুলো" ইবুকটি। ছোট ছোট গল্পগুলো ভালো লেগেছে। ভবিষ্যতে এই জনরার আরো গল্প-উপন্যাস লেখিকার থেকে আশা করি।
রুকসাত জাহান সামাজিক গল্পে মুন্সিয়ানা দেখিয়েছেন অনেক আগেই। এবার পালা কল্পকাহিনির। পেজে, গ্রুপে আগেই পড়েছি অসাধারণ গল্পগুলো, একজন লেখক তার মূল্যবান সময় বের করে নিজের প্রতিভা দিয়ে আমাদের কিছু সুন্দর সময় উপহার দেন, সেই তুলনায় আসলে বইয়ের মূল্য খুবই কম, আর ইবুক আরও সাশ্রয়ী। লেখিকার জন্য অনেক শুভকামনা রইল।