

কান ধরে আদ্রিয়ান রোদের হাঁটুর কাছে মুখটা নামিয়ে রেখেছে। বিশেষ লাভ হলো না তাতে। আদ্রিয়ান এবারে অসহায় মুখ করে ডাকলো, "জান?" রোদ ফুঁপিয়েই গেলো। আদ্রিয়ান মাথাটা ওর কোলে রাখলো। কোমড় জড়িয়ে নরম স্বরে বললো, "মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। স্যরি রোদ। সোনা আমার, প্লিজ!" রোদ মাথা তুলে না। আদ্রিয়ান বেশ খানিকটা সময় নিয়ে বললো, "বুড়ো বয়সে হাঁটু গেড়ে এতক্ষণ থাকতে পারি বলো? পায়ের ব্যথা বেড়ে যাচ্ছে।" কাজে দিলো এবারে। রোদ নড়ে বললো, "উঠুন।" "আ'ম স্যরি।" "আমার অনেকদিন মনে থাকবে আপনার বলা কথাগুলো।" "মাথা ঠিক ছিলো না। মন থেকে বলিনি।" "রাগের মাথায় মানুষ সত্যি কথা বলে।" আদ্রিয়ান উঠলো। রোদের গাল দুটো মুছিয়ে বললো, "আর হবে না।" "প্রতিবার একই কথা।" আদ্রিয়ান জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ রেখে দাঁড়ি যুক্ত চোয়াল ঘষে। রোদের দেহে কাঁপন ওঠে। আদ্রিয়ান আস্তে করে বলে, "সংসার কেমন লাগছে রোদ?" "প্রচুর শান্তির কিন্তু ঝগড়ুটে।" "ক্লান্ত?" "অনেকটা।" "আমরা শিঘ্রই ঘুরতে যাব। বাচ্চাদের বন্ধ আছে। টিকিট হাতে পাওয়ার অপেক্ষা। চট্টগ্রাম যাচ্ছি।" রোদ খুশি হলো না। বললো, "সেখানে তো কাজই করেন।" "উঁহু। এবারে ঘুরব আমরা। সমুদ্র দেখব। তোমাকে নিয়ে একা সময় কাটাব।" "তিন বাচ্চা নিয়ে একা সময়?" "সেই ব্যবস্থা আপনার এই অধম স্বামী করেছে।"
"রোদ্রিয়ান বরাবরই পছন্দের আর ভালোবাসার। রোদ আদ্রিয়ান সব সময়ই আলাদা এক অনুভূতির নাম। যাদের পড়ে কখনোই মন ভরে না। বারবার শুধু পড়তেই মনে চায়। অসাধারণ লিখেছেন। মন ছুঁয়ে যাওয়ার মতোই কাহিনি। এই গল্পের চরিত্র গুলো কখনোই পুরনো হয়না । জন্ম না দিয়েও মা হওয়া যায় তেমনই সৎ মাকেও নিজের মায়ের মতোই ভালোবাসা যায়, যা খুব সুন্দর করে লেকিকা ফুটিয়ে তুলেছেন। মিশি আর মিশানের প্রতি রোদের ভালোবাসা সবসময়ই মুগ্ধ করে! তেমনই মিশির আর মিশানের রোদের প্রতি ভালোবাসাটাও হৃদয়ের গভীর পর্যন্ত ছুঁয়ে যায়। রোদের অসুস্থতায় সত্যি চোখে পানি এনে ছেড়েছে। অজান্তেই চোখ ভিজে উঠেছে। আদ্রিয়ানের আকুতি, মিশানের মায়ের কাছে আবদার, ছোট্ট আদ্ররোর অবুঝ অভিযোগ! ওফ্ফ কি বলবো। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা লেখনি পাঠকদের উপহার দেবার জন্য। আরও অনেক অনেক রোদ্রিয়ান এমনভাবেই আমাদের জন্য লিখে আমাদের উপহার দিন এই দোয়াই করি। অনেক অনেক ভালোবাসা নিবেন।"
অনেক সুন্দর একটা গল্প
Read all reviews on the Boitoi app
শুধু এতোটুকুই বলবো আমি কেদেছি রোদ্রিয়ান আর ৩ ছানার ভালোবাসায়।।।
অনেক বেশি সুন্দর ছিল এই রোদ্রিয়ান, অনেক ভালো লেগেছে পড়ে 🥰
রোদ্রিয়ান বরাবরই পছন্দের আর ভালোবাসার। রোদ আদ্রিয়ান সব সময়ই আলাদা এক অনুভূতির নাম। যাদের পড়ে কখনোই মন ভরে না। বারবার শুধু পড়তেই মনে চায়। অসাধারণ লিখেছেন। মন ছুঁয়ে যাওয়ার মতোই কাহিনি। এই গল্পের চরিত্র গুলো কখনোই পুরনো হয়না । জন্ম না দিয়েও মা হওয়া যায় তেমনই সৎ মাকেও নিজের মায়ের মতোই ভালোবাসা যায়, যা খুব সুন্দর করে লেকিকা ফুটিয়ে তুলেছেন। মিশি আর মিশানের প্রতি রোদের ভালোবাসা সবসময়ই মুগ্ধ করে! তেমনই মিশির আর মিশানের রোদের প্রতি ভালোবাসাটাও হৃদয়ের গভীর পর্যন্ত ছুঁয়ে যায়। রোদের অসুস্থতায় সত্যি চোখে পানি এনে ছেড়েছে। অজান্তেই চোখ ভিজে উঠেছে। আদ্রিয়ানের আকুতি, মিশানের মায়ের কাছে আবদার, ছোট্ট আদ্ররোর অবুঝ অভিযোগ! ওফ্ফ কি বলবো। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা লেখনি পাঠকদের উপহার দেবার জন্য। আরও অনেক অনেক রোদ্রিয়ান এমনভাবেই আমাদের জন্য লিখে আমাদের উপহার দিন এই দোয়াই করি। অনেক অনেক ভালোবাসা নিবেন।
Peace 🤍
রোদ্রিয়ান এরা হলো আমার ইমোশন😍😍ওদের যত পড়ি ততই ভালো লাগে। হাসি-খুশি দুঃখ - কষ্ট সব মিলিয়ে ওদের সংসার জীবন পড়তে ভালো লাগে অনেক ওদের যত পড়ি ততই ভালো লাগে আরো পড়তে মন চায় লেখিকা আপুকে অনেক ধন্যবাদ ওদের কে নিয়ে নতুন করে লিখার জন্য সবশেষে বলবো অনেক সুন্দর ছিল উপন্যাসটা 😍🥰😘
এই জুটি বরাবরই প্রিয়, ওদের পড়লে মনে হয় পড়তেই থাকি 🥰। পড়তে পড়তে নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে 🤧
আমার প্রথম কেনা ইবুক। সার্থক হয়েছে কেনা।অনেক অনেক ভালোবাসি এই গল্পটা। চোখের পানি নাকের পানি মুছতে মুছতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু শেষটা পড়ে শান্তি পেলাম আপু।
আপু আপনার লেখনির প্রশংসা করার ভাষা যেমন হারিয়ে ফেলেছি তেমনি একরাশ মুগ্ধতায় ও মন ছুঁয়ে গেছে,,,রোদ_আদ্রিয়ান কে যতোই পড়ি ততোই যেন মন ভরে না, মনে হয় এরপর কি হলো যদি জানতে পারতাম!! আপনার সর্বাঙ্গিন সুস্থতা ও সফলতা কামনা করছি,,,আরো নতুন কিছুর অপেক্ষায় আছি,,, ধন্যবাদ
আমার গল্পের জগতে প্রবেশ হয়েছিল রোদ্রিয়ানের হাত ধরেই। তাদেরকে এভাবে আবার ফিরে পেয়ে আমি সত্যিই আপ্লুত। আপুনি! তোমার গল্প পড়লে শুধু পড়তেই ইচ্ছে করে শেষ হলে মনে হয়, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল! প্রতিটা চরিত্রই এতো আদুরে! আদ্রকে তো বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করে, এতটাই মিষ্টি একটা বাচ্চা। আদ্রিয়ান আর রোদের মধ্যকার ভালোবাসা, মান-অভিমান আর বোঝাপড়া বরাবরই আমার হৃদয় ছুঁয়ে যায়। রোদ্রিয়ানের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইলো আপুনি 🤍✨