

ছোটোবেলার তিন বন্ধু… পার্থ, নিলয় আর সাদাত—সস্ত্রীক বেড়াতে যাচ্ছে মালদ্বীপ। সাদাতের স্ত্রী ফাহমিদা, পার্থর পুরোনো প্রেমিকা। নিলয়ের আধা বাঙালি বউ তমা, ফরেনার এক ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু বাবা-মা জোর করে বিয়ে দেয় নিলয়ের সাথে। পার্থর নববিবাহিত স্ত্রী হিয়া এক সময় প্রচণ্ড ভালোবাসত পার্থরই ঘনিষ্ঠ বন্ধু নিলয়কে। ওদের এই বেড়ানোটা ঠিক কতটা আনন্দময় হবে, বলা মুশকিল। পুরোনো সম্পর্কের ঘেরাটোপ থেকে বেরিয়ে ওরা তিন দম্পতি আনন্দ করতে পারবে তো? নাকি অতীত এসে বাধ সাধবে, বেড়ানোর আনন্দ ভেস্তে দিয়ে উল্টো সম্পর্কগুলোকে টালমাটাল করে তুলবে?