

জার্নিটায় যে এত ক্লান্ত লাগবে, শুভ ভাবেনি। তার কাজটা ছিল কলকাতায়—ব্যবসার। সেখান থেকে শিলিগুড়ি হয়ে গ্যাংটক যাচ্ছে। ভুল করেছে। শিলিগুড়ি পর্যন্ত দিব্যি বাই এয়ারে আসা যেত। এদের বাসগুলো তেমন আরামদায়ক নয়। সে শুধু ভুল সিদ্ধান্তই নেয় কেন? শায়ান তখন থেকেই হাসছে। প্রথমে সে ভেবেছিল কলকাতায় দু’দিন থাকবে। বুকিং দিয়েছিল অনলাইনে। পৌঁছে দেখে রুম খালি নেই। পাশেই এক পরিবার বাই রোডে শিলিগুড়ি হয়ে গ্যাংটক যাচ্ছে। তার মাথায় কী ভুত চাপল—উঠে বসে পড়ল বাসে... আপাতদৃষ্টিতে এটা একটা ভ্রমণকাহিনি। দুটো চরিত্র—৩৯ বছর বয়সী আশরাফুল ইসলাম শুভ আর ৪২-এর শায়ান হক। বাকিটা... এ গল্প বন্ধুত্বের, এ গল্প প্রকৃতিপ্রেমের, এ গল্প নিজেকে জানার, এ গল্প নিজেকে ভালোবাসার।
"আজ সকালে ঘুম থেকে উঠেই গল্পটা পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে। মানুষের মনের ভেতর চলা দ্বন্দ্ব, মেনে নেওয়া, নিজের জীবনের নিজস্বতা হারিয়ে ফেলা - এসবই যে শেষ পর্যন্ত সম্পর্কে ঘুণ ধরায় সেটা চমৎকার ভাবে উঠে এসেছে।"
আজ সকালে ঘুম থেকে উঠেই গল্পটা পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে। মানুষের মনের ভেতর চলা দ্বন্দ্ব, মেনে নেওয়া, নিজের জীবনের নিজস্বতা হারিয়ে ফেলা - এসবই যে শেষ পর্যন্ত সম্পর্কে ঘুণ ধরায় সেটা চমৎকার ভাবে উঠে এসেছে।
Read all reviews on the Boitoi app