

'আমি বিয়ে করতে চাই না। আপনি প্লিজ আপনার ফ্যামিলিকে বলবেন, আমাকে আপনার পছন্দ হয়নি।' বাঁকা হাসি ফুটে ওঠে ফারজানের ঠোঁটের কোণে। এ জীবনে কখনো কোনো মেয়ের ওপর লোভী দৃষ্টি সে নিক্ষেপ করেনি। তবে যার ওপর একবার দৃষ্টি থিতু হয়েছে, তাকে কি আর দূরে রাখা যায়? হাসিটা ধরে রেখেই ফারজান বলে, 'বলতেই পারি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে!' চোখ তুলে তাকায় নিশা। তার ডাগর ডাগর কৃষ্ণাভ দুচোখে দুশ্চিন্তার ছড়াছড়ি। চিন্তিত গলাতেই মেয়েটা বলল, 'কী সমস্যা?' 'তোমাকে আমার মারাত্মক পছন্দ হয়ে গেছে।' ফারজান আজও জানে না, প্রথম দেখায় সে নিশার প্রেমে পড়েছিল কি না কিংবা ভালোবেসে ফেলেছিল কি না। তবে এতটুকু জানে, বুকের ভেতর লুকিয়ে থাকা হৃদযন্ত্রটা সেদিন তুমুল ছটফট করে জানান দিয়েছিল—'ওই মেয়েটা আমার। কেবলই আমার। আর কারো নয়।'
"অতন্দ্রিলা আইচের লেখা আমার বরাবরই পছন্দ। তার লেখা চরিত্রগুলো এতো মন ছুয়ে যায়। 'উত্তাপ' এর প্লট আর চরিত্রগুলো ছিল একদম অনন্য। ফারজান ছিল ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আর নিশাও যেন ম্যানিউপুলেটেড হওয়া স্বত্বেও ফারজানের প্রতিই বিশ্বাস আর মায়া লালন করছিল। ওদেরকে কেবল এতটুকু পড়ে মন ভরেনি, আরও পড়তে পারলে খুশি লাগবে। 🥹🤍"
অতন্দ্রিলা আইচের লেখা আমার বরাবরই পছন্দ। তার লেখা চরিত্রগুলো এতো মন ছুয়ে যায়। 'উত্তাপ' এর প্লট আর চরিত্রগুলো ছিল একদম অনন্য। ফারজান ছিল ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আর নিশাও যেন ম্যানিউপুলেটেড হওয়া স্বত্বেও ফারজানের প্রতিই বিশ্বাস আর মায়া লালন করছিল। ওদেরকে কেবল এতটুকু পড়ে মন ভরেনি, আরও পড়তে পারলে খুশি লাগবে। 🥹🤍
Read all reviews on the Boitoi app
সুন্দর বাট এত ছোট!
নিউ নেশা আনলক তোমার সব কয়টা গল্প ই-বুক এর মত এটাও নেশা ধরানো দুইবার চিন্তা না করে কিনে পেলছি বাট আমি হতাশ হইনি দারুণ ছিল পুরা গল্পটা বাট বিপাশার বেপার টা আরেকটু বাড়িয়ে লিখলে ভালো হত এদের ফেসবুক ভার্সন অবশ্যই চাই আপাই❤️🥰🥰🥰