

'দ্য স্প্যারোস নেস্ট' বাবা-মেয়ের এক অপত্য স্নেহের গল্প। জীবনের জটিল সমীকরণে স্ত্রী মীরা যখন ধ্রুবকে ছেড়ে আলাদা হয়ে যায়, তখন সঙ্গে করে ওদের একমাত্র মেয়ে চড়ুইকে নিয়ে যায়। ধ্রুবর পুরো পৃথিবীতে যেন আঁধার নেমে আসে। মীরা না হয় ওকে ভুলে অন্যের হয়ে গেছে, কিন্তু ওর চড়ুই কি ওকে ভুলে যাবে? শুরু হয় চড়ুইয়ের জন্য অপেক্ষা। চড়ুই ঠিক মাকে ফাঁকি দিয়ে বাবাকে ছোট্ট ছোট্ট চিরকুট পাঠায়। মায়ায় ভরা সেই চিরকুটগুলোই এই গল্পের প্রাণ, ধ্রুবর বেঁচে থাকার রসদ।
আবারো কাঁদিয়ে দিলেন আপনার লিখার magical wand দিয়ে, ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app