

ষোলো বছর আগে সুকন্যার মায়ের জীবনে এক তৃতীয় পক্ষ এসেছিল, যার কারণে সাজানো একটা সংসার ভরা মজলিসে মুহূর্তেই শেষ হয়ে যায়। ঠিক ষোলো বছর পর সুকন্যার বড় বোনের সদ্য গজানো সংসারে একই ছায়া ফেলতে চাইল সেই ব্যক্তির মেয়ে, যে ভেঙেছিল তার মায়ের সংসার। অথচ এবার সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, অতীতকে পুনরায় ঘটতে দেবে না। এতে যা হয় হোক, ও লড়বে।
মাত্র পড়ে শেষ করলাম। ভালোই লেগেছে। তবে শেষে দিকে মনে হলো খুব তাড়াহুড়া করে শেষ করে দেওয়া হয়েছে শেষের দিকে সুকন্যা আর প্রণভের আরো কিছু মুহূর্ত দেওয়া হলে আরো ভালো লাগতো। সবশেষে সুকন্যার চরিত্রটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
গল্পের শুরু থেকে বিয়ে পর্যন্ত খুবই সুন্দর, কিন্তু খুব তাড়াহুড়ো করে এরপরে শেষ করা হয়েছে যেটা একদমই ভালো লাগে নি। আপনার অনেক গল্প পড়েছি, তাই এরকম এন্ডিং আশা করি নি। প্রণভের সাথে কোন ডাক্তার কি করলো কিছুই জানলাম না আগে-পরে, শুধুমাত্র একটা লাইন। সুকন্যার বাবা কবে ফিরলো বা এতো বছর কোথায় ছিল সেটাও নেই। অনেক কিছুই বোঝা যায় নি।
তোমার লেখা বরাবরই সুন্দর তবে গল্পের সাইজটা টাকার অণুযায়ী ছোটো হয়ে যায় এদিকটা খেয়াল করও কেমন।
অনেক ভালো হয়েছে আপু।