

সাধারণ এক কিশোর রঞ্জুর জীবনে একদিন ঘটে গিয়েছিল ভয়ানক এক ঘটনা। রঞ্জু কিডন্যাপড হয়েছিল। হাত-পা, চোখ বাঁধা অবস্থায় তাকে কাটিয়ে দিতে হয়েছিল জীবনের পুরো একটি বছর। কিডন্যাপাররা শেষমেশ তাকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ঐ একটি ঘটনাই সকলের অগোচরে রঞ্জুর জীবনটাকে বদলে দিয়েছিল। শরীরের আর সব ইন্দ্রিয়কে যখন জোর করে থামিয়ে দেওয়া হয়েছিল, তখন একটি ইন্দ্রিয় খুব বেশি সজাগ হয়ে উঠেছিল। রঞ্জু ওর আশেপাশের মানুষদের শরীর থেকে ভিন্ন ভিন্ন সুরভি পেত। একটা সময় পরে রঞ্জুর কাছে এই সুরভিই হয়ে উঠল প্রতিটি মানুষের আলাদা পরিচিতি। তাদের ফেলে যাওয়া সুরভিগুলো তাদেরই অজান্তে রঞ্জুকে পথ চিনিয়ে নিয়ে গেল বহুদূর। রঞ্জুর জীবনে খুলে গেল অজানা সব রহস্যের দুয়ার।
"Bangla thriller literature needs more works like this. As always, the plot is mesmerizing, and the reading experience offered me genuine relief from a deep personal loss. The entire complex narrative unfolds without any trace of obscenity, which makes it even more remarkable. Fahmida apa has a unique way of presenting the most eerie and unsettling themes with dignity and grace. in future, if time permits, you may extend your unique way into the Sidney Sheldon books, for a cleaner version in Bengali."
Bangla thriller literature needs more works like this. As always, the plot is mesmerizing, and the reading experience offered me genuine relief from a deep personal loss. The entire complex narrative unfolds without any trace of obscenity, which makes it even more remarkable. Fahmida apa has a unique way of presenting the most eerie and unsettling themes with dignity and grace. in future, if time permits, you may extend your unique way into the Sidney Sheldon books, for a cleaner version in Bengali.
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি গল্প। এই গল্পটির প্রথম অংশ একটি গল্পসমগ্রতে কিছুদিন আগেই পড়েছিলাম। তখন রঞ্জুর জন্য খুব খারাপ লাগছিল। এই গল্পের শেষটা ভালো হলেও কেন যেন রঞ্জুর জন্য এবারও কিছুটা কষ্ট হয়েছে। কিন্তু সবমিলিয়ে চমৎকার একটি উপন্যাস।