

মেঠোপথ ধরে হাঁটছে ওরা। সাবার বুকের ভেতর একটা অশান্তি কাজ করছে। আকস্মিক নির্মলের চলে যাওয়াটা তার মাঝে প্রভাব ফেলছে। অথচ এটা উচিত নয়। নির্মল তো সারাজীবন তাদের এখানে থাকবে না। তবে এমন কেন লাগছে? নির্মলের সঙ্গে তার বিয়ে ঠিক হওয়ার পর মনের ভেতর আলাদা কিছু জন্ম নিয়েছে কি? ভালোলাগা কি এক টুকরো ভালোবাসায় রূপ নিচ্ছে? জন্ম নিচ্ছে কি কোনো অধিকারবোধ? নিঃশ্বাস আটকে আসে সাবার। নির্মল গত দিনগুলোর মতো আজ বকবক করছে না। সে নিশ্চুপ হয়ে আছে। তবে কি নির্মলের মন খারাপ? সাবার ভেতরটা নড়ে উঠল। নিজেকে নীরব রাখতে পারল না সে। নীরবতা ভেঙে কথা বলল, 'আমাদের আবার কবে দেখা হবে?' হঠাৎ পা দুটো থেমে যায় নির্মলের। সে দাঁড়িয়ে পড়ে। ভোরবেলার আরামদায়ক প্রকৃতি। প্রকৃতি যেন সবে আড়মোড়া ভেঙে উঠেছে। এই শান্ত, স্নিগ্ধ প্রকৃতি আর ছোট্ট ঝুমুকে সাক্ষী রেখে আচমকা সাবাকে জড়িয়ে ধরল নির্মল। সাবা হতভম্ব হয়ে গেল। তার নিঃশ্বাস থেমে রইল যেন। নির্মল খুব শক্ত করে অল্প সময়ের জন্য জড়িয়ে রইল তাকে। এরপর আচমকা সরে গিয়ে মলিন একটা হাসি দিল। সাবা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।
অন্যরকম গল্পটা, খুব এক্সাইটিং না
Read all reviews on the Boitoi app