

মাহিন মিরাকে ভালোবেসে বিয়ে করলেও একসময় মিরাকে সন্দেহ করতে শুরু করে। সেই সন্দেহের বশবর্তী হয়ে মিরাকে মাঝে মাঝে নির্যাতন করত। অপরদিকে মিরা ছিল সম্পূর্ণ নির্দোষ। মাহিন সন্দেহবাতিকগ্রস্ত জানা সত্ত্বেও মিরা অপেক্ষা করেছে; হয়তো একদিন মাহিন ওকে সঠিক বুঝতে পেরে ওর কাছে ফিরে আসবে। আসলেই মাহিন কি ফিরে এসেছিল, নাকি সন্দেহের বশবর্তী হয়ে মিরাকে খুন করার পরিকল্পনা করেছিল—তা জানতে হলে বইটি পড়তে হবে। পাঠকদের পড়ার আমন্ত্রণ রইল।