

ওরা তিনজন। তিন বন্ধু—পাভেল মুস্তাফিজ, সাজ্জাদ আরমান এবং ইয়াসমিন রুবিনা। তিনজনই থাকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। পড়াশোনা করে ওখানকার একটি নামি স্কুলে। একই ক্লাসে। তিন কিশোর-কিশোরীই সাংঘাতিক অ্যাডভেঞ্চারপ্রিয়। সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নানান অ্যাডভেঞ্চারে। সমবয়সী তিন বন্ধু (তিনজনেরই বয়স ষোলো) মিলে গড়ে তুলেছে শখের একটি গোয়েন্দা সংস্থা, নাম SPY (সাজ্জাদ আরমানের S, পাভেল মুস্তাফিজের P এবং ইয়াসমিন রুবিনার Y)। পাভেল দলনেতা। সাজ্জাদ ও রুবিনা তার সাগরেদ। কিশোর গোয়েন্দা হিসেবে ওরা দেশে-বিদেশে বেশ নাম কামিয়েছে। এটি ওদেরই একটি দুর্দান্ত গোয়েন্দা অ্যাডভেঞ্চারের কাহিনী…